শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

বিশ্বে ২০১৮ সালে ৯৪জন সাংবাদিক নিহত

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বুধবার, ০২ জানুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 2:42 pm

বিশ্বে ২০১৮ সালে ৯৪জন সাংবাদিক নিহত

সারা বিশ্বে সাংবাদিকদের জন্য একটি ভয়ংকর বছর ছিল ২০১৮ সাল। কেননা, এ বছরটিতে কর্তব্যরত সাংবাদিকদের হত্যার ঘটনা আগের কয়েক বছরের তুলনায় বেড়েছে। সারা বছর নিহত হয়েছেন ৯৪ জন সাংবাদিক। এ সংখ্যা গত তিন বছরের মধ্যে সবচেয়ে বেশি।

ব্রাসেলসভিত্তিক সংগঠন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টের (আইএফজে) হিসাবে এ তথ্য ওঠে এসেছে। সংস্থাটি জানিয়েছে, ২০১৮ সালে ৯৪ জন সাংবাদিক নিহত হয়েছেন। যা আগের বছর ছিল ৮২ জন। তবে ২০১২ সালে সারা বিশ্বে নিহত হয়েছিল ১২১ জন সাংবাদিক।
আইএফজে জানিয়েছে, চলতি বছর সবচেয়ে বেশি সংখ্যক সাংবাদিক নিহত হয়েছেন আফগানিস্তানে। যুদ্ধ-বিধ্বস্ত দেশটিতে এ বছর ১৬ সাংবাদিক নিহত হয়েছেন। এরপর মেক্সিকোতে নিহত হয়েছেন ১১ সাংবাদিক, ইয়েমেনে নয় এবং সিরিয়ায় আট সাংবাদিক। চলতি বছর যুক্তরাষ্ট্রে নিহত হয়েছেন পাঁচ সাংবাদিক। একই সংখ্যক সাংবাদিক নিহত হয়েছেন সোমালিয়া এবং পাকিস্তানে।

সংস্থাটির সভাপতি ফিলিপ লারুথ অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, সাংবাদিকদের হত্যা করা হয় কারণ তারা ঘটনার সাক্ষী হিসেবে থাকেন। এ বছর ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে দ্য ওয়াশিংটন পোস্টের কলামিস্ট জামাল খাসোগিকে নৃশংসভাবে হত্যা করা হয়। এ হত্যার পেছনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের হাত রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তবে এ হত্যার পেছনে যুবরাজের সম্পৃক্ততা অস্বীকার করেছে দেশটির সরকার। এ বিষয়ে ফিলিপ লারুথের মন্তব্য, জামাল খাসোগি একজন সুপরিচিত সাংবাদিক। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, বিশ্বে এ রকম ১০টি হত্যাকাণ্ডের নয়টিরই কোনো বিচার হয়নি। সূত্র: জাগো নিউজ

Facebook Comments Box

Posted ১:৪৮ পিএম | বুধবার, ০২ জানুয়ারি ২০১৯

The Daily Sarod |