অনলাইন ডেস্ক
প্রিন্ট
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট : 6:48 pm
২০২৫ সালে বিশ্বব্যাপী খাদ্য সংকটে থাকা মানুষদের দুই-তৃতীয়াংশ ছিল ১০টি মাত্র দেশে৷ তাদের মধ্যে আবার এক-তৃতীয়াংশই ছিল মাত্র তিনটি দেশ – সুদান, নাইজেরিয়া এবং গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের৷ আজ শুক্রবার প্রকাশিত ‘গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস’-এর বার্ষিক প্রতিবেদনে এ কথা বলা হয়৷
জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও মানবিক সংস্থাগুলোর তথ্যের ভিত্তিতে তৈরি করা প্রতিবেদনে আরো বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার প্রধান কারণ সংঘাত৷ সেখানে আরো বলা হয়, সংঘাত ও চরম জলবায়ু পরিস্থিতি ‘‘অনেক দেশে স্থিতাবস্থায় থাকতে পারে বা পরিস্থিতি আরো খারাপ করতে পারে’’ বলে ২০২৬ সালে পরিস্থিতির উন্নতির সম্ভাবনা খুব ক্ষীণ৷
সদ্য প্রকাশিত ‘গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস’-এর দশম সংস্করণ অনুযায়ী, ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় থাকা ১০টি দেশের মধ্যে বাংলাদেশও ছিল৷ দেশগুলো হলো : আফগানিস্তান, বাংলাদেশ, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, মিয়ানমার, নাইজেরিয়া, পাকিস্তান, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়ান আরব প্রজাতন্ত্র এবং ইয়েমেন৷
প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর ৪৭টি দেশ বা অঞ্চলের প্রায় ২৬ কোটি ৬০ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ছিল৷ এ সংখ্যা ২০১৬ সালের প্রায় দ্বিগুণ৷
সূত্র: ডয়চে ভেলে
Posted ৬:৪৮ পিএম | শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya