শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

বিশ্বের শীর্ষ ১০০ গ্রিন ফ্যাক্টরির ৫৪টি বাংলাদেশেই

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৪   সর্বশেষ আপডেট : 9:14 pm

বিশ্বের শীর্ষ ১০০ গ্রিন ফ্যাক্টরির ৫৪টি বাংলাদেশেই

বিশ্ব পরিবেশ যখন দূষিত হচ্ছে তখন গার্মেন্টস শিল্পের ক্রেতারা চাইছেন কারখানাগুলো পরিবেশবান্ধব হিসেবে গড়ে উঠুক, পরিবেশে খারাপ প্রভাব বন্ধ হোক এবং সবুজায়নের মাধ্যমে পরিবেশ রক্ষায় অবদান রাখুক। সেই লক্ষ্যে দেশের কারখানাগুলো লিড সার্টিফাইড করার উদ্যোগ নেওয়া হয়েছে। এখন পর্যন্ত ২০৭টি কারখানা যুক্তরাষ্ট্রের গ্রীন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) সনদ অর্জন করেছে। আর তাতে বিশ্বের অর্ধেকের বেশি সবুজ কারখানা এখন বাংলাদেশে।

১৯৯৯ সালে ইউএসজিবিসি একটি সর্বজনগ্রীহিত প্রতিষ্ঠান কোন স্থাপনা বা ভবনের পরিবেশগত কার্যকারিতা মূল্যায়ন করতে ‘লিড’ নামক একটি সার্টিফিকেশন পদ্ধতি প্রবর্তন করে। স্থাপনাগুলোকে আরও পরিবেশবান্ধব করে তোলা এবং ভবনের নকশার ক্ষেত্রে টেকসই চিন্তাভাবনার প্রসারের লক্ষেই এই লিড সার্টিফিকেশনের প্রবর্তন।

সর্বশেষ আরও আরও একটি পোশাক কারখানা গ্রিন ফ্যাক্টরির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। দীর্ঘদিন ধরে শীর্ষে থাকা বাংলাদেশে এখন সবুজ কারখানা ২০৭টি। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ জানিয়েছে, নতুন করে গ্রিন ফ্যাক্টরির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে নারায়ণগঞ্জের শাহ ফতেহ উল্লাহ টেক্সটাইল মিলস।

ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) তথ্যমতে, বাংলাদেশে এখন গ্রিন ফ্যাক্টরি ২০৭টি। এর মধ্যে প্লাটিনাম ক্যাটাগরির ৭৭টি, গোল্ড ১১৬টি, সিলভার ১০টি ও সার্টিফাইড ৪টি। আর সবুজ স্থাপনা আছে ২৩৩টি।

গ্রিন ফ্যাক্টরির তালিকায় বাংলাদেশ শীর্ষ স্থানে আছে। বিশ্বের শীর্ষ ১০০টি সবুজ কারখানার (গ্রিন ফ্যাক্টরি) মধ্যে বাংলাদেশেরই এখন ৫৪টি। বিজিএমইএ’র দেওয়া তথ্য মতে, আরও ৫০০টি কারাখানা লিড সার্টিফিকেট পাওয়ার প্রক্রিয়ার মধ্যে আছে।

২০১১ সালে ২টি কারখানা সনদ পেলেও ধীরে ধীরে তা বেড়ে হয়েছে ২০৭টি। এর মধ্যে গত বছর ২৪টি, ২০২২ সালে ৩০টি, ২০২১ সালে ২৪টি, ২০২০ সালে ২৩টি কারখানা লিড সার্টিফিকেট অর্জন করে।

 

Facebook Comments Box

Posted ৯:১৪ পিএম | মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৪

The Daily Sarod |