শিরোনাম
গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপককে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ

বিশ্বরোডের লাল শালুক রেষ্টুরেন্টে অভিযান,পঞ্চাশ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫   সর্বশেষ আপডেট : 6:06 pm

বিশ্বরোডের লাল শালুক রেষ্টুরেন্টে অভিযান,পঞ্চাশ হাজার টাকা  জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার খাটিহাতা বিশ্বরোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ঢাকা সিলেট মহাসড়কের  সদর উপজেলার খাটিহাতা বিশ্বরোড এলাকায় লাল শালুক হোটেল এ  অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত, খোলা সুয়ারেজ লাইন, বাসি খাবার সংরক্ষণ, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার খোলা রাখা, মশা মাছির উপদ্রপযুক্ত নোংরা টয়লেট, কোন প্রকারের ড্রেস কোড না মানা, কোন প্রকারের মূল্য তালিকা না থাকা  ইত্যাদি অপরাধে লাল শালুক হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং সতর্ক করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক  ইফতেখারুল আলম রিজভী। অভিযানে সহযোগিতা করেন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক  এস এম শাহীন।

প্রতিষ্ঠানসমূহকে সরকারের আইন মেনে  স্বাস্থ্যকর উপায়ে  খাদ্য প্রস্তুত এবং ব্যবসা পরিচালনা করার নির্দেশনা প্রদান করা হয়।

জনস্বার্থে এ সকল কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী ।

 

 

 

Facebook Comments Box

Posted ৬:০৬ পিএম | মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

The Daily Sarod |