শিরোনাম
তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

বিশ্বকাপ ফাইনালে ভারতের পরাজয়ে সরাইলে আতশবাজি ফাটিয়ে মিষ্টি বিতরণ

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
সোমবার, ২০ নভেম্বর ২০২৩   সর্বশেষ আপডেট : 2:07 pm

বিশ্বকাপ ফাইনালে ভারতের পরাজয়ে সরাইলে আতশবাজি ফাটিয়ে মিষ্টি বিতরণ

ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে ভারত পরাজিত হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মিষ্টি বিতরণ করা হয়েছে। রোববার (১৯ নভেম্বর) রাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের পাশে এই মিষ্টি বিতরণ করা হয়।

এসময় আতশবাজি ফাটিয়ে আনন্দ-উল্লাস করে স্থানীয় যুবকেরা। এর আয়োজক ছিলেন এ আর সুফল নামের এক যুবক। তিনি পেশাদার একজন ফটোগ্রাফার।

এ আর সুফল বলেন, খেলা একটা আনন্দের বিষয় ইন্ডিয়া নিজেদের দেশে খেলা বলে বেশিরভাগ খেলায় ই দুর্নীতি করেছে। এর মাঝে নিউজিল্যান্ডের সাথে পিচ পাল্টানো অন্যতম। আশা ছিলো অস্ট্রেলিয়া একটি শক্ত দল, তাদের সাথে ভারত হারবেই হারবে।আর সেটাই হলো। ভারত হারার প্রত্যাশায় আমি আগে থেকেই মিষ্টি ও আতশবাজি কিনে রেখেছিলাম।

তিনি দাবি করেন, বাংলাদেশের বেশিরভাগ মানুষ ই ফাইনালে অস্ট্রেলিয়া সাপোর্ট করেছে। ক্রিকেট একটি ভদ্র খেলা তাই ভদ্র দল কে সাপোর্ট করা ই প্রয়োজন।

রোববার ভারতের আহমেদাবাদে বিশ্বকাপ ক্রিকেট ফাইনালে ভারতকে উড়িয়ে দিয়েই ৬ উইকেট আর ৪২ বল হাতে রেখে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া।

Facebook Comments Box

Posted ২:০৭ পিএম | সোমবার, ২০ নভেম্বর ২০২৩

The Daily Sarod |