শিরোনাম
গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩ ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েছে পূজামণ্ডপ, প্রশাসনের নানা প্রস্তুতি

বিশ্বকাপ থেকে আমেরিকা ও পর্তুগালের বিদায়

খেলাধুলা ডেস্ক   প্রিন্ট
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬   সর্বশেষ আপডেট : 10:31 am

বিশ্বকাপ থেকে আমেরিকা ও পর্তুগালের বিদায়

সিয়াটেলে আমেরিকাকে ৪-১ গোলে হারিয়ে দিল বেলজিয়াম। এর ফলে বিশ্বকাপের উদ্যোক্তা কোনো দেশই আর প্রতিযোগিতায় থাকলো না। গতকাল সোমবার ইংল্যান্ডের কাছে হেরেছে আরেক উদ্যোক্তা দেশ মেক্সিকো।
এবারের বিশ্বকাপে অ্যামেরিকাকে নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। আমেরিকার স্ট্রাইকার ফোলারিন বালোগানকে লাল কার্ড দেখিয়েছিল রেফারি। এরপর তা নিয়ে ফিফার সঙ্গে সরাসরি কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প নিজেই কথা স্বীকার করেছেন।
ফুটবলে রাজনৈতিক হস্তক্ষেপ নিয়ে এরপর তীব্র বিতর্ক শুরু হয় ফুটবলপ্রেমীদের মধ্যে। এদিন বেলজিয়াম ম্যাচেও খেলা ছাপিয়ে বিতর্ক আলোচিত হয়েছে বার বার।
অন্যদিকে স্পেনের কাছে এক গোলে হেরে গেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। এই হারের ফলে বিশ্বকাপ থেকে ছিটকে গেল পর্তুগাল। রোনাল্ডোও জানিয়ে দিয়েছেন, তিনি আর বিশ্বকাপ খেলবেন না।
পরে রোনাল্ডো বলেছেন, তিনি পর্তুগালের হয়ে ইউরো কাপসহ তিনটে ট্রফি জিতেছেন। তিনি আসার আগে পর্তুগাল একটাও ট্রফি জেতেনি। এটাই বাস্তব।

Facebook Comments Box

Posted ১০:৩০ এএম | মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

The Daily Sarod |