শিরোনাম
সাংবাদিক লিয়াকত হোসেনের ৩৩তম মৃত্যুবার্ষিকী শুক্রবার দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে বিজিবির রিজিয়ন কমান্ডারের মণ্ডপ পরিদর্শন বিজয়নগর সীমান্ত থেকে ১২ কোটি টাকার ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে উদ্ধার গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপককে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান

বিশেষ ফ্লাইটে সিঙ্গাপুর থেকে ফিরলেন ২৬২জন বাংলাদেশী

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০   সর্বশেষ আপডেট : 11:28 am

বিশেষ ফ্লাইটে সিঙ্গাপুর থেকে ফিরলেন ২৬২জন বাংলাদেশী

করোনা ভাইরাসের প্রভাবে দেশের বিমানবন্দর বন্ধ থাকায় সিঙ্গাপুরে আটকে ছিলেন বাংলাদেশিরা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট
তাদের মধ্যে ২৬২ জনকে ফিরিয়ে এনেছে।

বুধবার রাতে বিমানের বিশেষ (চার্টার) ফ্লাইটটি ২৬২ বাংলাদেশিকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দর সূত্র জানায়, আগতরা সিঙ্গাপুরে চাকরি হারানো শ্রমিক, পর্যটক, সেখানে চিকিৎসা করাতে যাওয়া রোগী এবং শিক্ষার্থী। সবাই হেলথ ও করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ফিরেছেন। তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য, করোনার কারণে ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মালদ্বীপ, লন্ডনসহ বিশ্বের বিভিন্ন দেশে আটকে থাকা বাংলাদেশিদের বিশেষ ফ্লাইটে ফিরিয়ে আনছে রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োহজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

Facebook Comments Box

Posted ১১:২৮ এএম | বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০

The Daily Sarod |