শুক্রবার বিশিষ্ট সমাজসেবী আবদুর রহিম হুমায়ুনের মৃত্যুবার্ষিকী

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : 7:37 pm

শুক্রবার বিশিষ্ট সমাজসেবী আবদুর রহিম হুমায়ুনের মৃত্যুবার্ষিকী

শুক্রবার (১৮ই সেপ্টেম্বর) বিশিষ্ট সমাজসেবী ও সাংবাদিক আবদুর রহিম হুমায়ুনের ৩৮ তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে আবদুর রহিম স্মৃতি পাঠাগারের উদ্যোগে শুক্রবার বাদ মাগরিব নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের জালশুকায় তার গ্রামে মোল্লাবাড়ি রহমানিয়া জামে মসজিদে দোয়া মাহফিল এবং বড়াইল ইসলামীয়া সিরাজুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আবদুর রহিম হুমায়ুন তদানীন্তন সাদেকপুর পশ্চিম বর্তমানে নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে অত্যন্ত ন্যায়-নিষ্ঠা, সততা ও সুনামের সাথে ১৯৬৩ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত একটানা দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি সাংবাদিকতা পেশায় নিয়োজিত হন।

১৯৩৬ সালে প্রকাশিত বিখ্যাত ‘দৈনিক আজাদ’ পত্রিকায় তার সাংবাদিকতা জীবন শুরু হয়। এছাড়াও ‘দৈনিক কিষান’এবং ‘দৈনিক বাংলার মুখ’ সংবাদপত্রে কাজ করেন। মৃত্যুর আগ পর্যন্ত বৃহত্তর কুমিল্লার পাঠকপ্রিয় সংবাদপত্র ‘দৈনিক রূপসী বাংলা’য় কর্মরত ছিলেন। ১৯৮৮ সালের ১৮ই সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তিনি।
আবদুর রহিম হুমায়ুনের পিতা আবদুর রউফ ইষ্ট পাকিস্তান এডুকেশন সার্ভিসের ডাইরেক্টর ছিলেন। তার ছোট ভাই আবদুর রহমান ছিলেন তথ্য মন্ত্রনালয়ের বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) মহাপরিচালক। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন আবদুর রহিম হুমায়ুনের একমাত্র পুত্র।

Facebook Comments Box

Posted ৭:৩৬ পিএম | বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

The Daily Sarod |