জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট : 1:17 am
ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের জন্য যেসব কমিটি করা হয়েছে এগুলোতে আলেম ওলামাদের সাথে বৈষম্য করা হয়েছে। সেখানে আলেমদের কোন প্রতিনিধি না থাকে তাহলে এদেশের মুসলমানদের সাথে বৈষম্য করা হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজনে রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে শহরের পৌর মুক্তমঞ্চে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এসময় মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ৫ আগস্ট ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করা হয়েছিল মুক্তি ও বৈষম্য দূর হওয়ার জন্যে। আজকে অন্তর্বর্তীকালীন সরকার আছে সে যদি বৈষম্য দূর করতে না পারে, তাহলে রক্ত দিয়ে এই আন্দোলন সব বৃথা যাবে। এই সরকারকে বলবো, আপনি সংস্কারের জন্যে যে কমিটি বানিয়েছেন, এই কমিটির মধ্যে বৈষম্য লক্ষ্য করেছি। শিক্ষা সংস্কারের জন্যে যে কমিটি গঠন করেছেন, সেই কমিশনের মধ্যে কোন আলেম নাই। আলেম ব্যতীত কোন কমিশন কোন অবস্থাতেই নিরপেক্ষ হতে পারে না।
তিনি বলেন, এই দেশের ওলামায়ে কেরাম এই দেশের মাটি ও মানুষের প্রতিনিধিত্ব করেন। এই দেশের ওলামায়ে কেরামের কানাডার বেগম পাড়ায় কোন ঘর নাই, বাড়ি নাই। আমেরিকায় উনাদের ঘর নাই, বাড়ি নাই। উনাদের বিদেশ কোন ব্যবসা প্রতিষ্ঠান নেই। এই দেশের নারী ও মাটির সাথে সম্পর্ক হচ্ছে ওলামায়ে কেরামের। শিক্ষা-আইন সহ সংস্কারের জন্যে যেসব কমিটি করা হয়েছে সেগুলোতে আলেম ওলামাদের সাথে বৈষম্য করা হয়েছে। সেখানে আলেমদের কোন প্রতিনিধি না থাকে তাহলে এদেশের মুসলমানদের সাথে বৈষম্য করা হয়েছে। যা আমাদের কাম্য নয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর বলেন, দেশে ষড়যন্ত্র চলতেছে। পার্বত্য অঞ্চলের বিচ্ছিন্নতাধীরা স্বাধীনতা ঘোষণা করতে চায়। কঠোর হস্তে তাদেরকে দমন করুন, কঠোর হস্তে নিয়ন্ত্রণ করুন। যদি প্রয়োজন হয় আপনি ডাক দিন, বাংলাদেশের প্রত্যকটি নাগরিক ঝাপিয়ে পড়বে৷ বাংলাদেশের প্রত্যকটি ইঞ্চিকে রক্ষা করার জন্যে জীবন দিয়ে দিবে। রক্ত দিবে, তবে এক ইঞ্চি মাটি অন্য কাউকে দিবে না।
সংগঠনের জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে গণসমাবেশ বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, সংগঠনের সাবেক জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ ও আলহাজ্ব মুসলেহ উদ্দীন ভূঁইয়া, সাবেক জেলা সহ-সভাপতি আলহাজ্ব সৈয়দ আনোয়ার আহমদ, উপদেষ্টা মাওলানা উসমান গনী রাসেল, জেলা সহ-সভাপতি মাওলানা আব্দুল মালেক ফয়েজী, সেক্রেটারি মাওলানা গাজী নিয়াজুল করীম, সাংগঠনিক সম্পাদক মাওলানা বেলাল হোসাইন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের জেলা সভাপতি শায়খুল হাদীস মাওলানা শরীফ উদ্দীন প্রমুখ।
Posted ১:১৭ এএম | সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya