শিরোনাম
তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

বিপিএলে সিলেটের হয়ে খেলতে ঢাকায় আমির

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০২৩   সর্বশেষ আপডেট : 10:40 pm

বিপিএলে সিলেটের হয়ে খেলতে ঢাকায় আমির

জমতে শুরু করেছে বাংলাদেশ প্রিমিয়াম লীগ (বিপিএল) আসর। ঢাকায় আসতে শুরু করেছে বিপিএলের বিদেশিরা। গতকাল সোমবার (২ জানুয়ারি) থেকে একজন দুজন করে বিদেশি ক্রিকেটার ও কোচ আসতেও শুরু করেছেন।

আজ মঙ্গলবার (৩ জানুয়ারি) রাজধানীতে পা রেখেছেন সিলেট স্ট্রাইকার্সের পাকিস্তানি রিক্রুট মোহাম্মদ আমির।
সিলেট স্ট্রাইকার্সের মিডিয়া ম্যানেজার মিনহাজউদ্দীন জানিয়েছেন, পাকিস্তানের সাবেক তারকা পেসার আমির রাজধানীতে পা রেখেছেন আজ সকালে।

এছাড়া খুলনা টাইগার্সের ডাচ ক্রিকেটার পল ফন মেকেরিন এবং সহকারি কোচ মারিও ভিল্লাভিরায়নও (বাংলাদেশের সাবেক স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ) ঢাকা পৌঁছেছেন ।

এর আগে সোমবার ঢাকা পৌঁছেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ৩জন বিদেশি ওসমান খান, পুষ্প কুমারা ও খাজা নাফি।

Facebook Comments Box

Posted ১০:৪০ পিএম | মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০২৩

The Daily Sarod |