ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
শনিবার, ২৯ ডিসেম্বর ২০১৮
সর্বশেষ আপডেট : 11:07 pm
ভোটের দিন সড়ক পথে যানচলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে রোববার বিদেশগামী ও বিদেশফেরত যাত্রীদের যানচলাচলে কোনো বাধা নেই। এসব যাত্রী ও বিমানবন্দরে কর্মরতদের যাতায়াতে বিধিনিষেধ শিথিল করে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি সংশোধিত বিজ্ঞপ্তি জারি করেছে।
এরপরও যানবাহন সংকটে কোনো যাত্রী যেন ভোগান্তিতে না পড়েন সেজন্য প্রস্তুত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।
শুক্রবার বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি সংশোধিত বিজ্ঞপ্তি জারি করে। এতে বলা হয়েছে, ‘বিমানবন্দরে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও আগত যাত্রীদের চলাচলে যানবাহনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিলযোগ্য।’
সূত্র জানিয়েছে, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি মোটরযান আইনের আওতায় ২৯ ডিসেম্বর মধ্যরাত থেকে ৩০ ডিসেম্বর ১২টা পর্যন্ত সড়ক ও মহাসড়কে সব ধরনের গণপরিবহন (যেমন– বেবি ট্যাক্সি, মাইক্রোবাস, জিপ, ট্রাক, টেম্পু ও ইজিবাইক) চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করে। এ আদেশের পর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বিমানবন্দরে আসা যাত্রী ও কর্মকর্তাদের এই নিষেধাজ্ঞার বাইরে রাখার অনুরোধ জানায়। এরপরই ২৮ ডিসেম্বর বিধিনিষেধ শিথিল করে সংশোধিত বিজ্ঞপ্তিতে তা প্রকাশিত হয়।
Posted ১১:০৬ পিএম | শনিবার, ২৯ ডিসেম্বর ২০১৮
The Daily Sarod | Pijush Kanti Acharya