ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯
সর্বশেষ আপডেট : 5:44 pm
প্রকাশের চার দিনের মাথায় বিতর্ক ও বিক্ষোভের মধ্য দিয়ে রাজাকারদের তালিকা স্থগিত করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। গত ১৫ডিসেম্বর মন্ত্রণালয় ১০ হাজার ৭৮৯ রাজাকারের ওই তালিকা প্রকাশ করেছিল।
বুধবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে তালিকা স্থগিতের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজাকারদের তালিকা যাচাই-বাছাই ও সংশোধনের পর নতুন করে প্রকাশের নির্দেশ দিয়েছেন বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
নতুন বছরের ২৬ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক গণমাধ্যমকে জানান।
Posted ৫:৪৪ পিএম | বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya