শিরোনাম

বিজয়নগর সড়কের পাশ থেকে সোর্সের গলাকাটা লাশ উদ্ধার

বিজয়নগর সংবাদদাতা   প্রিন্ট
বুধবার, ০৫ ডিসেম্বর ২০১৮   সর্বশেষ আপডেট : 1:55 pm

বিজয়নগর সড়কের পাশ থেকে সোর্সের গলাকাটা লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সড়কের পাশ থেকে  শাকিল (২৪) নামে পুলিশের এক সোর্সের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ । বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শাকিল পশ্চিম কাশিনগর গ্রামের শহিদ মিয়ার ছেলে। তিনি পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবির।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা শাকিলকে গলা কেটে হত্যার পর কাশিনগর গ্রামের একটি সড়কে রক্তাক্ত মরদেহ ফেলে রাখে। সকালে পথচারীরা মরদেহ পড়ে থাকতে দেখে বিজয়নগর থানা পুলিশে খবর দেয়। এরপর দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন বলেন, হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ এখনও জানা যায়নি। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ১:৫১ পিএম | বুধবার, ০৫ ডিসেম্বর ২০১৮

The Daily Sarod |