নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
মঙ্গলবার, ২০ মে ২০২৫
সর্বশেষ আপডেট : 7:22 pm
মানবাধিকার ও উন্নয়ন সংস্থা এসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্ট ব্রাহ্মণবাড়িয়া ১৯৯৪ সাল থেকে সমন্বিত উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার ২৯ টি মাধ্যমিক বিদ্যালয় ও একটি আলিয়া মাদ্রাসা সহ মোট ৩০টি প্রতিষ্ঠাণে ২০১৮ সাল থেকে বিজ্ঞান শিক্ষার উন্নয়নে কাজ করে আসছে।
এ সমস্ত কার্যক্রমে বিভিন্ন সময় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণের উপস্থিতি, পরামর্শ এবং জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা সহ প্রশাসনের কর্মকর্তা,ব্যক্তিবর্গের উপস্থিতি এ কর্যক্রমকে সমৃদ্ধ ও অনুপ্রাণিত করেছে।
চতুর্থ শিল্প বিপ্লবে প্রবেশের দ্বারপ্রান্তে বাংলাদেশ উপনীত হলেও এ প্রতিযোগিতায় টিকে থাকার পর্যাপ্ত প্রস্তুতি আমাদের নেই তৃণমূল পর্যায়ে বিজ্ঞান শিক্ষা এখনো অনেক পিছিয়ে। তদুপরি করোনা মহামারী ও নানাবিধ অনাকাঙ্ক্ষিত ও প্রাকৃত দুর্যোগে সামগ্রিক শিক্ষার পাশাপাশি বিজ্ঞান শিক্ষার ব্যাপ হয়ে আসছে। উক্ত প্রতি পুষিয়ে দেওয়ার জন্য এবং বিজ্ঞানভিত্তিক দেশ ও প্রজন্ম বিনির্মাণের ক্ষতি করে সুপারিশ আগামী জাতীয় বাজেটে জন্য উনার মাধ্যমে সরকারের উপদেষ্টা পরিষদে তথা শিক্ষা ও পরিকল্পনা অর্থ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণের জন্য বিনীতভাবে উপস্থাপন করছি।
তাদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে মাধ্যমিক পর্যায়ের বিজ্ঞান শিক্ষার প্রসার ও উন্নয়নের দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং বাজেট বরাদ্দ বৃদ্ধি করা হোক
সকল প্রতিষ্ঠানে নিয়মিত বিজ্ঞান শিক্ষক ল্যাবরেটরি ও সহায়ক শিক্ষক নিশ্চিত করা হোক
বিদ্যালয়ে মাদ্রাসার বার্ষিক পরিকল্পনায় বিজ্ঞান ক্লাব অবশ্যক এবং বিজ্ঞান মেলা নিয়মিত করা হোক
সকল বিদ্যালয় ও মাদ্রাসায় ব্যবহারিক ক্লাস বাধ্যতামূলক করা হোক
ব্রাহ্মণবাড়িয়া সহ সারা দেশে চলমান বিজ্ঞান ক্লাবসমূহ স্থায়ীত্বশীল করনে যথাযথ উদ্যোগ নেওয়া হোক
Posted ৭:২২ পিএম | মঙ্গলবার, ২০ মে ২০২৫
The Daily Sarod | Pijush Kanti Acharya