বিজয়নগরে শীর্ষ ডাকাত মোরশেদ গ্রেপ্তার

বিজয়নগর উপজেলা প্রতিনিধি   প্রিন্ট
রবিবার, ১২ এপ্রিল ২০২৬   সর্বশেষ আপডেট : ৬:০৬ পূর্বাহ্ণ

বিজয়নগরে শীর্ষ ডাকাত মোরশেদ গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর উপজেলায় ডাকাত দলের শীর্ষ নেতা ও দীর্ঘদিনের পলাতক আসামি মুর্শিদ প্রকাশ মোরশেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার (১০ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বুধন্তী ইউনিয়নের কেনা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে ইসলামপুর পুলিশ ফাঁড়ির একটি দল। নিজ বাড়ির পাশের একটি ধানক্ষেত থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত মোরশেদ বিজয়নগর থানার একটি ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত আসামি এবং তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। কেনা গ্রামের বাসিন্দা চেনু মোল্লার ছেলে মোরশেদের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও ডাকাতির প্রস্তুতিসহ অন্তত তিনটি মামলা রয়েছে।
এ বিষয়ে ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাখাওয়াত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দীর্ঘদিনের পলাতক এই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এলাকায় অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Facebook Comments Box

Posted ৬:০৪ পূর্বাহ্ণ | রবিবার, ১২ এপ্রিল ২০২৬

dainiksarod |