শিরোনাম
বিজয়নগরে সিমেন্টের ট্রাক খাদে পড়ে নিহত ১, আহত ৪ নবীনগরে দুই অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেলো সবজি ব্যবসায়ীর টিকিট না পেয়ে ট্রেনের ছাদে ভ্রমণ, ব্রিজে লোহার ধাক্কায় প্রাণ গেল ঠিকাদারের সাড়ে তিনমাস পর হরমুজ প্রণালি অতিক্রম করল ‘বাংলার জয়যাত্রা’ প্রকাশ্যে গণনা হলো শাহজালাল মাজারের দানবাক্সের টাকা, ৪ দিনেই মিলল সাড়ে ১৭ লাখ টিভিতে আজকের খেলা দেশের বাজারে আবার বেড়েছে সোনার দাম কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দিয়ে আরও কর্মী নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রিজিওনাল সেলস ম্যানেজার নিচ্ছে প্রাণ গ্রুপ

বিজয়নগরে দেড় কোটি টাকার ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শুক্রবার, ১৯ জুন ২০২৬   সর্বশেষ আপডেট : 5:11 pm

বিজয়নগরে দেড় কোটি টাকার ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করেছে বিজিবি। আজ শুক্রবার (১৯ জুন) সকালে উপজেলার ভাগলপুর এলাকায় অভিযান চালিয়ে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা এ সব ডিসপ্লে জব্দ করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে সকাল ৫টার দিকে বিজয়নগরের আলীনগর সীমান্ত ফাঁড়ির একটি বিশেষ টহলদল ভাগলপুরে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ৩-৪ জন চোরাকারবারি মাথায় বস্তা নিয়ে ভারতের দিক থেকে আসতে থাকলে বিজিবির টহলদল তাদের ধাওয়া করে। এ সময় চোরাকারবারিরা বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তার ভেতরে ১ হাজার ৮৫৬ পিস মোবাইল ফোনের ডিসপ্লে পাওয়া যায়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত ডিসপ্লেগুলোর বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৩৯ লক্ষ ২০ হাজার টাকা। ডিসপ্লেগুলো আখাউড়া স্থল শুল্ক স্টেশন কর্তৃপক্ষের কাছে জমাদানের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

Posted ৫:১১ পিএম | শুক্রবার, ১৯ জুন ২০২৬

dainiksarod |