বিজয়নগর উপজেলা প্রতিনিধি
প্রিন্ট
শুক্রবার, ২০ জুন ২০২৫
সর্বশেষ আপডেট : 8:05 pm
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিলের পাশে কচুরিপানা থেকে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার (২০ জুন) সকালে উপজেলার সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের পত্তন ইউনিয়নের টান মণিপুর এালাকায় বিলের পাশ থেকে উদ্ধার করা যুবকের পরিচয় পাওয়া যায়নি। এটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
বিজয়নগর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, আজ শুক্রবার সকালে সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের পত্তন ইউনিয়নের টান মনিপুর এলাকায় বিলের পাশে কচুরিপানার মধ্যে এক যুবকের মরদেহ দেখে স্হানীয়রা পুলিশকে খবর দেন।
পরে পুলিশ গলাকাটা এক যুবকের লাশ উদ্ধার করে।
তিনি আরো জানান, নিহতের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ মধ্যে হবে। লাশে পঁচন ধরেছে। ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Posted ৮:০৫ পিএম | শুক্রবার, ২০ জুন ২০২৫
The Daily Sarod | Pijush Kanti Acharya