জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
রবিবার, ২৯ জানুয়ারি ২০২৩
সর্বশেষ আপডেট : 9:37 pm
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেছেন, বিএনপি তাকে (উকিল আব্দুস সাত্তার)কে টিস্যু পেপারের মতো ছুড়ে ফেলে দিয়েছে ডাস্টবিনে। মাননীয় নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই অসহায় মানুষটির পাশে দাঁড়ালেন। রবিউল ভাই ও মামুন ভাইকে (জেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক) নির্দেশ দিলেন, তোমরা সব প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহার করতে বলো এবং উনার পক্ষে দাঁড়াও। আমাকে তার বার্তা দিয়ে পাঠালেন। আমি তো এখানে সবার অচেনা। আমি এসেছি বঙ্গবন্ধু কন্যার বার্তা নিয়ে। উকিল আব্দুস সাত্তারকে অপমানিত করেছে, বেয়াদবি করেছে, আপনারা কি তাকে সম্মান দেবেন? আপনারা তার সাথে থাকায় ৫ বার এমপি হয়েছেন।
আজ রোববার (২৯ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইলে বিএনপি থেকে বহিষ্কার হওয়া সাবেক এমপি উকিল আব্দুস সাত্তার ভূইয়ার ভূইয়ার সমর্থনে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় আহমদ হোসেন বলেন, সাত্তার ভাই আমাদের দলের কেউ নন। তার সুহৃদ আমরা।তাকে বিএনপি লাথি মেরেছে। তাই তার পাশে আমরা দাঁড়িয়েছি, আপনারাও তার পাশে থাকবে। তারেকের বেয়াদবির জবাব দিবেন।
তিনি আরও বলেন, বিএনপি একটি বিচিত্র দল। একটা মানুষ ৫ বার এমপি হলো, জিবনের অনেক কিছু দিলো। আর তাকে এভাবে ফেলে দিলো! এক ছাগলের তিন বাচ্চা। দুইটা দুধ খায়, আর একটা লাফায়। বাংলাদেশে ছাগলের তিন নাম্বার বাচ্চা হচ্ছে বিএনপি।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, সংরক্ষিত এমপি উন্মে ফাতেমা নাজমা বেগম, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন, যুগ্ম সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ঠাকুর রাব্বি প্রমুখ।
উল্লেখ্য, আগামী ১ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিক হবে। এতে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এরা হলেন- বিএনপির বহিস্কৃত ৫ বারের সাবেক সাংসদ আব্দুস সাত্তার ভূইয়া, জাতীয় পার্টির প্রার্থী আব্দুল হামিদ ভাষানী, সাবেক এমপি জিয়াউল হক মৃধা, জাকের পার্টির জহিরুল ইসলাম জুয়েল ও স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদ। এরমধ্যে জিয়াউল হক মৃধা প্রতীক বরাদ্দের পর বিবৃতি দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এছাড়া এই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ না করলেও উকিল আব্দুস সাত্তার ভূইয়া সমর্থক গোষ্ঠির ব্যানারের আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, এমপিরা, জেলা ও উপজেলার নেতারা আব্দুস সাত্তার ভূইয়ার পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
Posted ৯:৩৭ পিএম | রবিবার, ২৯ জানুয়ারি ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya