স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
সর্বশেষ আপডেট : 9:34 pm
আইন,বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন,বিএনপি তাদের সময়ে নির্বাচন করতো ভোটার বিহীন হ্যাঁ-না ভোটে। বিএনপি জামায়াত ভোট না দিয়ে পাশ করার সংঙ্কৃতি বিশ্বাস করে বলেই জনগণকে ভোট দেওয়া থেকে বিরত থাকতে বলছে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার চাঁনপুর খেলার মাঠে তার নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী আনিসুল হক বলেন, সংবিধান অনুযায়ী দেশের মানুষ সকল ক্ষমতার উৎস। গণতান্ত্রিক ধারায় তারা তাদের প্রতিনিধি নির্বাচিত করবেন। অথচ একটি কুচক্রি মহল নির্বাচন বর্জন করে জনগণকে ভোট কেন্দ্রে যাওয়া থেকে বিরত রাখতে চেষ্টা করছে। আগামী ০৭ জানুয়ারি দেশের মানুষ ভোট কেন্দ্রে গিয়ে সারা বিশ্বকে দেখিয়ে দিবে তারা দেশকে কতটা ভালবাসে। পরে তিনি সকলের কাছে নৌকা প্রতীকে ভোট চান।
এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Posted ৯:৩৪ পিএম | বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya