স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ০৬ ডিসেম্বর ২০১৮
সর্বশেষ আপডেট : 1:06 pm
বেছে-বেছে বিএনপির হেভিওয়েট প্রার্থীদের মনোনয়ন বাতিল করার অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন চত্বরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, তাদের (বিএনপি প্রার্থী) আপিল করার সুযোগ রয়েছে এবং আপিল করেছে। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার ভালো বলতে পারবেন। তবে তাদের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।
এ সময় মন্ত্রীর সঙ্গে আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক জয়নাল আবেদীন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মঞ্জুয়ারা বেগমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Posted ১:০৪ পিএম | বৃহস্পতিবার, ০৬ ডিসেম্বর ২০১৮
The Daily Sarod | Pijush Kanti Acharya