শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

বাবা-ছেলেকে প্রথমবারের মতো একসাথে দেখা যাবে ‘বাঘি থ্রি’তে

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 11:11 pm

বাবা-ছেলেকে প্রথমবারের মতো একসাথে দেখা যাবে ‘বাঘি থ্রি’তে

‘হিরোপান্তি’ সিনেমার মধ্য দিয়ে ২০১৪সালে বলিউডে অভিষেক ঘটে জ্যাকি শ্রফের পুত্র টাইগার শ্রফের। এর দুই বছর পর তিনি হাজির হন অ্যাকশন সিনেমা ‘বাঘি’ নিয়ে। প্রথমটি তেমন ব্যবসার মুখ না দেখলেও দ্বিতীয় সিনেমায় বাজিমাৎ করেন তিনি। এর সিক্যুয়েল ‘বাঘি টু’ও সাফল্য পায়। সে ধারাবাহিকতায় এবার আসছে ‘বাঘি থ্রি’।

এখন পর্যন্ত টাইগারের ৬টি সিনেমা মুক্তি পেয়েছে। এর একটিতেও বাবা বলিউডের বর্ষীয়ান অভিনেতা জ্যাকি শ্রফের সঙ্গে অভিনয় করেননি তিনি। তবে সে অপেক্ষা আর দীর্ঘ হচ্ছে না। ‘বাঘি থ্রি’র মধ্য দিয়ে প্রথমবারের মতো বাবা-ছেলেকে একসঙ্গে পর্দায় দেখা যাবে।

আহমেদ খান পরিচালিত সিনেমাটিতে বাবা-ছেলে চরিত্রেই তারা উপস্থিত হবেন। সিনেমাটি সংশ্লিষ্ট সূত্র ভারতীয় সংবাদমাধ্যমকে জানায়, কিছুদিন আগে মুম্বাইয়ে পাঁচ দিন ধরে তারা দু’জন একসঙ্গে শুটিং করেছেন।

আশি ও নব্বই দশকের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন জ্যাকি শ্রফ। ‘রাম লক্ষণ’, ‘হিরো’, ‘দেবদাস’, ‘খলনায়ক’-এর মতো জনপ্রিয় সিনেমায় দেখা গেছে বর্ষীয়ান এই অভিনেতাকে। পাশাপাশি তার ছেলে টাইগারও এরই মধ্যে ইন্ডাস্ট্রিতে শক্ত অবস্থান তৈরি করে ফেলেছেন।

‘বাঘি’তে টাইগারের বিপরীতে অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর। এরপর ‘বাঘি টু’তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন টাইগারের ‘প্রেমিকা’ দিশা পাতানি। এর গল্পে তাকে মারা যেতে দেখা যায়। তাই নতুন পর্বে পুনরায় শ্রদ্ধার আগম ঘটে এবং এতে দিশার উপস্থিতি নিয়ে সংশয় ছিল। তবে ‘বাঘি থ্রি’তেও ভক্তদের অনুরোধে দিশাকে আবার দেখা যাবে বলে জানা যায়।

সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত সিনেমাটিতে টাইগারের ভাইয়ের চরিত্রে দেখা যাবে রিতেশ দেশমুখকে। এর আগে ২০১৬ সালে ‘বাঘি’ ও ২০১৮ সালে ‘বাঘি টু’ মুক্তি পায়। ‘বাঘি থ্রি’ আসবে ২০২০ সালের ৬ মার্চ।

Facebook Comments Box

Posted ১১:১১ পিএম | বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২০

The Daily Sarod |