শিরোনাম
রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩

বাবার হত্যাকারীদের কঠোর বিচার চাইলেন মেয়ে

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০১৯   সর্বশেষ আপডেট : 4:43 pm

বাবার হত্যাকারীদের কঠোর বিচার চাইলেন মেয়ে

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবার মেহারী ইউনিয়ন পরিষদের সদস্য ও যুবলীগ নেতা শওকত হোসেন জসিম হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তার মেয়ে জিদনী আক্তারসহ পরিবারের সদস্যরা। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে জিদনী বলেন, বিএনপি নেতা জাকির হোসেন ও আওয়ামী লীগে অনুপ্রবেশকারী মোশারফ হোসেন মোর্শেদের নেতৃত্বে তাদের গুণ্ডাবাহিনী বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গত ৫ জুলাই শওকত হোসেন জসিমকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় মামলা দায়েরের দুই মাস পেরিয়ে গেলেও মূল আসামি জাকির ও মোর্শেদকে ধরতে পারেনি পুলিশ।

তিনি আরও বলেন, খুনিরা আমাদের আরও ক্ষতিগ্রস্ত করার জন্য মামলার বাদী আমার চাচা আলাউদ্দিন, আমার দাদা শফিকুল ইসলাম এবং আমার আত্মীয় জাফরুল হোসেনের বিরুদ্ধে মিথ্যা মানবপাচার মামলা দিয়ে হয়রানি করছে। এ সময় মিথ্যা মামলা প্রত্যাহার চেয়ে বাবার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন জিদনী আক্তার।

সংবাদ সম্মেলনে নিহত শওকত হোসেন জসিমের মা নাজমা বেগম, স্ত্রী শিউলি আক্তার, ছেলে বায়েজিদ ও মামলার বাদী শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৪:৪৩ পিএম | মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০১৯

The Daily Sarod |