শিরোনাম
গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপককে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ

বাঞ্ছারামপুরে মোটরসাইকেল হারালো নিয়ন্ত্রণ, আরোহীসহ পথচারী নিহত

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
শুক্রবার, ১২ মে ২০২৩   সর্বশেষ আপডেট : 7:30 pm

বাঞ্ছারামপুরে মোটরসাইকেল হারালো নিয়ন্ত্রণ, আরোহীসহ পথচারী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. নূরে আলম (৩২) ও রনি দাস (২৪) নামের দুই যুবক নিহত হয়েছেন। কোন অভিযোগ না থাকায় শুক্রবার (১২ মে) দুপুরে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত মো. নূরে আলম উপজেলার আইয়ূবপুর গ্রামের মৃত জিলানীর ছেলে ও রনি দাস নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার দামদরোদী গ্রামের নিরঞ্জন দাসের ছেলে।
এর আগে, বৃহস্পতিবার (১১ মে) গভীর রাতে উপজেলা সদরের দশদোনা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নূরে আলম জানান, মোটরসাইকেল চালক নূরে আলম গভীর রাতে নিজ বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীর রনিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নূরে আলম নিহত। গুরুতর আহত অবস্থায় রনিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে সে মারা যান। এই ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ গুলো যার যার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৭:৩০ পিএম | শুক্রবার, ১২ মে ২০২৩

The Daily Sarod |