শিরোনাম
গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপককে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ

বাঞ্ছারামপুরে মাদক নিয়ে ছাত্রলীগ নেতাসহ ৫ জন আটক

স্টাফ রিপোর্টার:   প্রিন্ট
সোমবার, ১৯ অগাস্ট ২০১৯   সর্বশেষ আপডেট : 7:38 pm

বাঞ্ছারামপুরে মাদক নিয়ে ছাত্রলীগ নেতাসহ ৫ জন আটক

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক সৈয়দ মোহাম্মদ আজিজের আপন শ্যালক ছাত্রলীগ নেতা রাসেল আহম্মেদ ও খালা শাশুড়ি মমতাজ বেগম সহ ৫ জনকে ৬৫ ক্যান বিয়ার ও মাদক বিক্রির টাকাসহ আটক করেছে র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের একটি দল। গত রবিবার ভোর ৪ টার দিকে উপজেলার রূপসদী গ্রামের কান্দা পাড়া থেকে এদের আটক করা হয়। এরা হলেন রূপসদী গ্রামের কবির মিয়ার ছেলে রূপসদী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল আহম্মেদ (২৬), রূপসদী কান্দা পাড়া হাকিম মিয়ার স্ত্রী মমতাজ বেগম (৩৫), মান্নান মিয়ার ছেলে বাতেন মিয়া (৩৭), কনু মিয়ার ছেলে মোঃ কালন মিয়া (৩৬), আনু মিয়ার ছেলে মোঃ জামাল (২৮)।

র‌্যাব-১৪ এর প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী গ্রামের কান্দা পাড়ায় একটি মাদক ব্যবসায়ি চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরণের মাদক ব্যবসা করে আসছে এই গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ এর কোম্পানী অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়েরের নেতৃত্বে র‌্যাবের একটি দল মমতাজ বেগমের বাড়িতে অভিযান চালান। এসময় তার বসত ঘর থেকে ৬৫ ক্যান বিয়ার ও মাদক বিক্রির নগদ ২৬,৪৯০ টাকা উদ্ধার করা হয়। এসময় র‌্যাব রূপসদী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল আহম্মেদ, রূপসদী কান্দা পাড়া হাকিম মিয়ার স্ত্রী মমতাজ বেগম (৩৫), মান্নান মিয়ার ছেলে বাতেন মিয়া (৩৭), কনু মিয়ার ছেলে মোঃ কালন মিয়া (৩৬), আনু মিয়ার ছেলে মোঃ জামাল (২৮) কে আটক করে।

Facebook Comments Box

Posted ৭:৩২ পিএম | সোমবার, ১৯ অগাস্ট ২০১৯

The Daily Sarod |