বিশেষ প্রতিনিধি
প্রিন্ট
বুধবার, ২৬ অগাস্ট ২০২০
সর্বশেষ আপডেট : 3:24 pm
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে স্কুল পড়ুয়া দুই ভাই-বোনকে জবাই করে হত্যাকাণ্ডের ঘটনার পর পলাতক তাদের মামা বাদলকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে রাজধানীর গোউড়ান এলাকাতে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মো. মকবুল হোসেন।
পুলিশ জানায়, গত সোমবার বিকেল ৩টা থেকে উপজেলার সলিমাবাদ গ্রামের সৌদি আরব প্রবাসী কামাল উদ্দিনের ছেলে কামরুল ইসলাম (১০)কে পাওয়া যাচ্ছিল না। এ নিয়ে কামরুলের খোঁজ করে এলাকায় মাইকিংও করেন। পুলিশকেও নিখোঁজের বিষয়টি জানানো হয়। পরে রাতে নিজ ঘরের দু’টি রুমের দুই খাটের নিচে কামরুল ও তার বোন শিফা আক্তার (১৪) রক্তাক্ত মরদেহ দেখতে পায় পরিবারের সদস্যরা।
আরও পড়ুনঃ পরিবারের সাথে কামরুলকে খুঁজছিলেন বোন শিফাও
পরিবারের সদস্যরা জানায়, হত্যাকাণ্ডের ঘটনার পর নিহতদের বাড়িতে মামলায় আত্মগোপন থাকা তাদেরকে মামা বাদলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাহরাইন প্রবাসী কুমিল্লার বাদল মিয়া দেশে একটি মামলায় আসামী হয়ে বাঞ্ছারামপুরে আত্মগোপনে ছিলেন। পাশাপাশি বাদলের কাছে নিহতদের পিতা কামাল প্রায় ১৫লক্ষ টাকা পাওনা ছিলেন।
আরও পড়ুনঃ বাঞ্ছারামপুরে নিখোঁজের পর নিজ বাড়ির খাটের নিচে মিলল ভাই-বোনের মরদেহ
এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মো. মকবুল হোসেন বলেন, হত্যাকাণ্ডের ঘটনার পর থেকে নিহতদের মামা বাদলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাকে আটক করতে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। বুধবার রাতে ঢাকা থেকে তাকে আটক করা হয়েছে। তবে সে হত্যাকান্ডের সাথে জড়িত কিনা, তা এখনই বলা যাচ্ছে না। থানায় নিয়ে আসার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি আরও বলেন, এই ঘটনায় এখনো কোন মামলা হয়নি। কেনো এবং কীভাবে এই হত্যাকান্ড সংগঠিত হয়েছে, তার রহস্য উদঘাটন করতে কাজ করছে পুলিশ।
Posted ৩:২৩ পিএম | বুধবার, ২৬ অগাস্ট ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya