শিরোনাম
গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপককে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ

বাঞ্ছারামপুরে নিখোঁজের পর নিজ বাড়ির খাটের নিচে মিলল ভাই-বোনের মরদেহ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০   সর্বশেষ আপডেট : 12:35 am

বাঞ্ছারামপুরে নিখোঁজের পর নিজ বাড়ির খাটের নিচে মিলল ভাই-বোনের মরদেহ

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে কামরুল ইসলাম (১০) ও শিফা আক্তার (১৪) দুই ভাই-বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার সলিমাবাদ গ্রামের নিজ বাড়ি থেকে দু’টি মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা উপজেলার সলিমাবাদ গ্রামের কামাল উদ্দিনের সন্তান।

নিহত কামরুল সলিমাবাদ প্রাইমারি স্কুলে ৪র্থ শ্রেনীতে ও শিফা বাঞ্ছারামপুরে গার্লস হাই স্কুলের ৮ম শ্রেনীতে পড়াশোনা করতেন।

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যা থেকে কামরুল ও শিফার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ নিয়ে তাদের বাবা এলাকায় মাইকিংও করেন। পুলিশকেও নিখোঁজের বিষয়টি জানানো হয়। পরে রাতে নিজ ঘরের দু’টি রুমের দুই খাটের নিচে তাদের রক্তাক্ত মরদেহ দেখতে পায় পরিবারের সদস্যরা। খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে।বাঞ্ছারামপুর গার্লস হাই স্কুলের ৮ম শ্রেনীতে পড়ালেখা করতেন।

বাঞ্ছারামপুর থানার পরিদর্শক (তদন্ত) রাজু আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। কেনো এবং কীভাবে এই হত্যাকান্ড সংগঠিত হয়েছে- আমরা সেটি তদন্ত করে দেখছি। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

Posted ১২:৩৫ এএম | মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০

The Daily Sarod |