জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট : ৯:৫১ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি’র কাউন্সিলকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্র পরিণত হয়েছে। সোমবার দুপরে উপজেলা সদরের মুসা মার্কেটের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় প্রায় ৫০ জন নেতাকর্মী আহত হয়। সংঘর্ষের সময় চারটি মোটরসাইকেলে অগ্নিসংযোগসহ অন্তত ৩০টি দোকানপাটে ব্যাপক ভাংচুর চালায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আগামী ২০ নভেম্বর বুধবার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সাবেক এমপি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুল খালেক ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারন সম্পাদক মেহেদী হাসান পলাশের সমর্থকদের উত্তেজনা বিরাজ করছিল। সোমবার দুপুরে বাঞ্ছারামপুর উপজেলা সদরে পল্লী বিদ্যুতের মোড় থেকে সাবেক সংসদ সদস্য মো. আব্দুল খালেক ও কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী সদস্য রফিক শিকদার নেতৃত্বে কাউন্সিল বিরোধী একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। এসময় উভয় পক্ষের মধ্যে ভয়াবহ রক্ষক্ষয়ী সংঘর্ষ বাঁধে। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষে ৫০জন নেতাকর্মী আহত হয়।
সংঘর্ষে আহতদের বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ঘটনার পর পুরো উপজেলা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদ আলম বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
Posted ৯:৫১ অপরাহ্ণ | সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
dainiksarod | Pijush Kanti Acharya