শিরোনাম
গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপককে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ

বাঞ্ছারামপুরে পূর্বশত্রুতায় ছুরিকাঘাতে যুবক খুন

  প্রিন্ট
রবিবার, ১৭ মে ২০২০   সর্বশেষ আপডেট : 2:34 pm

বাঞ্ছারামপুরে পূর্বশত্রুতায় ছুরিকাঘাতে যুবক খুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে বাবু মিয়া (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার দুপুর ১২টায় উপজেলা সদরের জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাবু ওই গ্রামের গৌরি হোসেনের ছেলে।

পুলিশ জানায়, জগন্নাথপুর গ্রামের বাসিন্দা বাবি মিয়ার সাথে একই গ্রামের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে সুজনের (৩২) বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে রোববার দুপুরে সুজন তার কয়েকজন সহযোগী নিয়ে অতর্কিতভাবে বাবুর উপর হামলা চালায়। ধারালো ছুরি দিয়ে আঘাত করা হলে বাবু গুরুতর আহত হন। পরে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাঞ্ছারামপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রাজু আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার সঙ্গে জড়িত সুজন ও তার সহযোগীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

Facebook Comments Box

Posted ২:৩৪ পিএম | রবিবার, ১৭ মে ২০২০

The Daily Sarod |