শিরোনাম
গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপককে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ

বাঞ্ছারামপুরে দুপুরে মামাতো ভাইকে খুন, রাতের ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ১৮ মে ২০২০   সর্বশেষ আপডেট : 11:48 am

বাঞ্ছারামপুরে দুপুরে মামাতো ভাইকে খুন, রাতের ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গতকাল রোববার দুপুরে আপন মামাতো ভাইকে ছুরিকাঘাতে খুনের পর একই দিন দিবাগত রাতে মো. সুজন (২৬) নামে এক যুবক পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।

রোববার (১৭ মে) দিবাগত রাত সোয়া দুইটার দিকে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ভেলানগর এলাকার একটি বাগানে এ ঘটনা ঘটে। নিহত সুজন বাঞ্ছারামপুর উপজেলা সদরের জগন্নাথপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।

বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী বন্দুকযুদ্ধের খবরটি নিশ্চিত করেছেন। সুজন হত্যা মামলাসহ অন্তত ৬টি মামলার আসামি ছিলেন বলে জানান ওসি।

এর আগে গতকাল রোববার দুপুর ১২টার দিকে টাকা-পয়সা নিয়ে বিরোধের জের ধরে নিজের আপন মামাতো ভাই বাবু মিয়াকে (২৭) ছুরিকাঘাতে হত্যা করেন সুজন ও তার সহযোগীরা। নিহত বাবু জগন্নাথপুর গ্রামের গৌরি হোসেনের ছেলে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত সুজনকে রোববার রাতেই আটক করে।

ওসি সালাহ উদ্দিন চৌধুরী জানান, সুজনের দেয়া তথ্যমতে তার বাকি সহযোগীদের ধরতে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধারের জন্য রাতে তাকে নিয়ে ভেলানগর গ্রামের একটি বাগানে যায় পুলিশ। সেখানে সুজনের সহযোগীরা বসে আড্ডা দিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গুলি চালাতে থাকে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়।

ওসি আরও জানান, গুলি চালানোর সময় সুজন পালানোর চেষ্টা করে। এ সময় গুলিবিদ্ধ হয় সে। পরে তাকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে সুজনের সহযোগীদের ফেলে যাওয়া একটি দেশীয় তৈরি পাইপগান ও কার্তুজের ব্যবহৃত চারটি খোসা উদ্ধার করা হয়েছে- যোগ করেন ওসি।

Facebook Comments Box

Posted ১১:৪৮ এএম | সোমবার, ১৮ মে ২০২০

The Daily Sarod |