শিরোনাম
গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপককে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ

বাঞ্ছারামপুরে তরুণকে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে হত্যা

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩   সর্বশেষ আপডেট : 10:14 pm

বাঞ্ছারামপুরে তরুণকে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় জসিম মিয়া (২২) নামের এক তরুনকে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের আশ্রাফবাদ মাদ্রাসা মাঠে এই ঘটনা ঘটে। নিহতের জসিম একই এলাকার শিরন মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জসিম ও একই গ্রামের রওশন মিয়ার ছেলে ইমন মিয়াসহ কয়েকজন মাদ্রাসা মাঠে ক্রিকেট খেলছিলেন। এর একপর্যায়ে খেলা নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় ইমন মিয়া তার হাতে থাকা ক্রিকেট ব্যাট দিয়ে জসিমকে এলোপাথাড়ি পেটায়। এসময় জসিম মাটিতে লুটিয়ে পড়লে তাকে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহত জসিমের বড় ভাই মোহাম্মদ আলী জানান, আমি আমার ভাইয়ের হত্যার কঠিন বিচার চাই। নিহত জসিমের ভাতিজা রিপন মিয়া বলেন, আমরা ক্রিকেট খেলার সময় আমার চাচার উপর কোনো কারণ ছাড়া ব্যাট দিয়ে আমার চাচাকে পিটায়। চাচাকে আমরা হাসপাতালে নিয়ে আসলে চাচা মারা যান।

বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রাহমত উল্লাহ পাভেল বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। হাসপাতালে পুলিশ এসেছে।

বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্রিকেট ব্যাট দিয়ে জসিমকে পেটায় ইমন। হাসপাতালে আনার পর জসিম মারা যায়। ঘাতক ইমনকে ধরার চেষ্টা অব্যাহত আছে।

Facebook Comments Box

Posted ১০:১৪ পিএম | মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩

The Daily Sarod |