শিরোনাম
গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপককে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ

বাঞ্ছারামপুরে অটোরিক্সা চালককে হত্যা: তিনজনের ফাঁসির রায়

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ১১ জানুয়ারি ২০২৪   সর্বশেষ আপডেট : 12:27 pm

বাঞ্ছারামপুরে অটোরিক্সা চালককে হত্যা: তিনজনের ফাঁসির রায়

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অটোরিক্সা ছিনতাই করে চালককে হত্যার মামলায় ৩ জনকে মৃত্যুদন্ডাদেশ দিয়ে আদালত। বুধবার (১০ জানুয়ারি) বিকেলে সিনিয়র জেলা ও দায়রা জজ শারমীন নিগার এই রায় প্রদান করেন। এছাড়াও এই মামলায় ২ জনকে বেকসুর খালাস প্রদান করেছে আদালত৷

মৃত্যুদন্ডাদেশ প্রাপ্তরা হলেন, জেলার বাঞ্ছারামপুর উপজেলার জয়কালিপুরের মতিন মিয়ার ছেলে মো. কবির হোসেন (২২), একই এলাকার শাহ আলম শেখের ছেলে সজিব মিয়া প্রকাশ সজিব শেখ (২৫) ও লিটন মিয়ার ছেলে মো. মনির হোসেন (২৫)।  এই মামলা থেকে খালাস পেয়েছেন আব্দুল আওয়াল ও রুবেল নামের দুইজন আসামী।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া আদালতের পুলিশ পরিদর্শক কাজি দিদারুল আলম।

আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৫ মার্চ  ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার জয়নগর গ্রামের বাসিন্দা এরশাদ মিয়ার ছেলে অটো রিক্সা (বিভাটেক) চালক মো. শরীফুল ইসলামকে হত্যা করে লাশ ফেলে যায় দূর্বৃত্তরা। এসময় তার অটোরিকশাটিও নিয়ে যায় তারা। এই ঘটনা মামলায় নিহতের পিতা এরশাদ মিয়া অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা করেন। এই মামলায় পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীরা  নিজেদের দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় পৃথক পৃথক জবানবন্দি প্রদান করে। পুলিশ দীর্ঘ তদন্তের পর ৫ জনের নাম উল্লেখ করে আদালতে চার্জশিট প্রদান করে।

ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার স্বাক্ষ্য প্রমানে দোষী সাব্যস্ত হওয়ায় আদালতে সকল আসামীর উপস্থিতিতে ৩ জনকে মৃত্যুদন্ডাদেশ  এবং ২ জন আসামীকে নির্দোষ প্রমানিত হওয়ায় খালাস প্রদান করে রায় দেন।

Facebook Comments Box

Posted ১২:২৭ পিএম | বৃহস্পতিবার, ১১ জানুয়ারি ২০২৪

The Daily Sarod |