অনলাইন ডেস্ক
প্রিন্ট
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
সর্বশেষ আপডেট : 11:56 am
বাংলাদেশে আশ্রয় নেয়া ৩ লাখ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার। এছাড়া মালয়েশিয়া থেকেও ৫ হাজার রোহিঙ্গা শরণার্থীকে ফিরিয়ে নেবে দেশটি। গতকাল বুধবার (২৯ জুলাই) এক অনুষ্ঠানে এ তথ্য জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
ফ্রি মালয়েশিয়া টুডে’র বরাতে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, দীর্ঘদিনের রোহিঙ্গা শরণার্থী সংকট সমাধান এবং মালয়েশিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার ক্ষেত্রে একটি প্রথম পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন আনোয়ার ইব্রাহিম।
তিনি জানান, মানুষ বলে ওদের ফেরত পাঠাও, ফেরত পাঠাও। কিন্তু পাঠাব কোথায়? মিয়ানমার তো ওদের নিতে চায়নি। এ কারণেই মিয়ানমারের সঙ্গে সুসম্পর্ক রাখাটা জরুরি। এখন তারা প্রথমে ৫ হাজার জনকে নিতে সম্মত হয়েছে।
এ ছাড়া আনোয়ার ইব্রাহিম আরও জানান, মিয়ানমার বর্তমানে বাংলাদেশে বসবাসকারী প্রায় ৩ লাখ রোহিঙ্গাকেও ফিরিয়ে নিতে রাজি হয়েছে। তবে এই প্রত্যাবাসন প্রক্রিয়ার নির্দিষ্ট কোনও সময়সীমা উল্লেখ করেননি তিনি।
উল্লেখ্য, ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনী ও সশস্ত্র গোষ্ঠীগুলোর সহিংস অভিযানের মুখে লাখ লাখ রোহিঙ্গা দেশ ছেড়ে পালিয়ে যায়। বর্তমানে ১৩ লাখর বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। আবার অনেকে জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রপথে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় গিয়ে পৌঁছেছেন।
Posted ১১:৫৬ এএম | বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya