শিরোনাম
মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হচ্ছেন মিলার

সরোদ অনলাইন ডেস্ক   প্রিন্ট
বুধবার, ১৮ জুলাই ২০১৮   সর্বশেষ আপডেট : 10:38 pm

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হচ্ছেন মিলার

বর্তমানে বতসোয়ানায় মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্বে থাকা আর্ল রবার্ট মিলারকে বাংলাদেশে পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

প্রেসিডেন্ট ট্রাম্প মিলারকে এই পদের জন্য মনোনীত করার ইচ্ছা পোষণ করেছেন বলে মঙ্গলবার জানায় হোয়াইট হাউজ।

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাটের স্থলাভিষিক্ত হবেন তিনি। বার্নিকাটের দায়িত্ব পালনের মেয়াদ শিগগিরই শেষ হতে যাচ্ছে।

প্রেসিডেন্ট ট্রাম্প আনুষ্ঠানিক মনোনয়ন দেয়ার পর যুক্তরাষ্ট্রের কংগ্রেস তা অনুমোদন করলে বার্নিকাটের জায়গায় দেখা যাবে মিলারকে।

বার্নিকাট ২০১৫ সালের ৪ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে আসছেন। আগস্টে নিয়োগের মেয়াদ শেষ হলে তার ঢাকা ত্যাগের কথা রয়েছে।

মিলার পররাষ্ট্র দফরের হয়ে ১৯৮৭ সাল থেকে দায়িত্ব পালন করে আসছেন। তিনি ২০১৪ সাল থেকে আফ্রিকার দেশ বতসোয়ানায় রাষ্ট্রদূতের পালন করছেন।

এর আগে মিলার ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে যুক্তরাষ্ট্রের কনসাল জেনারেলের দায়িত্ব পালন করেন। এছাড়া নয়াদিল্লি, বাগদাদ ও জাকার্তায় মার্কিন দূতাবাসে আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

Facebook Comments Box

Posted ১০:৩৮ পিএম | বুধবার, ১৮ জুলাই ২০১৮

The Daily Sarod |