শিরোনাম
মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন

বাংলাদেশে প্রথমবারের মতো করোনায় সনাক্ত হলো তিনজন

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
রবিবার, ০৮ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 7:19 pm

বাংলাদেশে প্রথমবারের মতো করোনায় সনাক্ত হলো তিনজন

চীন থেকে মহামারী আকারে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। এবার বাংলাদেশেও সনাক্ত হলো করোনাভাইরাস আক্রান্ত রোগীর। দেশে তিনজন করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছে বলে জানিয়েছে আইইডিসিআর।

রোববার বিকেলে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান আইইডিসিআর’র মহাপরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা।

আক্রান্তদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ। পুরুষ দুইজন ইতালী থেকে ভ্রমণ করে দেশে এসেছেন বলে জানান আইইডিসিআর পরিচালক। এদের মধ্যে এক পরিবারের দু’জন সদস্য আছেন। বিদেশ ফেরত সদস্য থেকে তার শরীরে করোনার সংক্রমণ হয়েছে। আক্রান্তদের বয়স ২০-৩৫ বছর।

এসময়, তাদের শারীরিক অবস্থা ভালো বলেও জানায় আইইডিসিআর। তাদের হাসপাতালে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। তবে কোন হাসপাতালে তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে সে ব্যাপারে কোনো তথ্য দেয়নি আইইডিসিআর।

Facebook Comments Box

Posted ৪:১৭ পিএম | রবিবার, ০৮ মার্চ ২০২০

The Daily Sarod |