শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

বাংলাদেশের উপকূলের আরও কাছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ০৯ নভেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 10:16 pm

বাংলাদেশের উপকূলের আরও কাছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’

বাংলাদেশের উপকূলের আরও কাছে চলে এসেছে ঘূর্ণিঝড় বুলবুল। আজ মধ্যরাতে যেকোনো সময় আঘাত আনতে পারে এটি। ইতোমধ্যে উপকূলের ২১০ কিলোমিটারের মধ্যে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় বুলবুল। উপকূলীয় অঞ্চলগুলোতে এর প্রভাব পড়েছে।

শনিবার সন্ধ্যায় বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের যুগ্ম পরিচালক আয়েশা খানম এ তথ্য তুলে ধরেন।

আয়েশা খানম বলেন, এখন বলা যেতে পারে ঘূর্ণিঝড় বুলবুলের অগ্রভাগ উপকূলের কাছাকাছি অবস্থান করছে। বাতাসের গতিবেগ কিছুটা কমেছে।

সন্ধ্যা ৬টা পর্যন্ত ঘূর্ণিঝড় বুলবুল মোংলা সমুদ্রবন্দর থেকে ২১০ কিলোমিটারের মধ্যে অবস্থান করছিল। পায়রা সমুদ্রবন্দর থেকে ২৫৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ৪৩৫ ও চট্টগ্রাম থেকে ৪২৫ কিলোমিটারের মধ্যে অবস্থান করছে।

তিনি বলেন, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে, যা ঝড়ো হাওয়া আকারে ১৩০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রতি ঘণ্টায় ১২ কিলোমিটার গতিতে উপকূলের দিকে ধেয়ে আসছে।

আবহাওয়াবিদ ড. মো. আবদুল মান্নান বলেন, ঘূর্ণিঝড়টি উপকূলের দিকে এসে আঘাত হানলে এর গতি কমতে থাকবে। সাধারণত ভূখণ্ডে বাধা পেয়ে এর গতি কমে আসে।

অধিদফতরের উপপরিচালক আয়শা খানম জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। চট্টগ্রাম সমুদ্রবন্দরে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। কক্সবাজারে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। রাত সাড়ে ১০টার সময় ঘূর্ণিঝড় বুলবুলের সর্বশেষ অবস্থান পরিস্থিতি জানানো হবে বলেও তিনি জানান।

সূত্র-জাগো নিউজ

Facebook Comments Box

Posted ১০:১৬ পিএম | শনিবার, ০৯ নভেম্বর ২০১৯

The Daily Sarod |