শিরোনাম
রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩

বাংলাদেশি নারী হত্যায় মার্কিন যুবকের যাবজ্জীবন

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শুক্রবার, ১৪ ডিসেম্বর ২০১৮   সর্বশেষ আপডেট : 4:33 pm

বাংলাদেশি নারী হত্যায় মার্কিন যুবকের যাবজ্জীবন

দুই বছরেরও বেশি সময় আগে নিউইয়র্কের জ্যামাইকা হিলে ছুরিকাঘাতে নাজমা খানম (৬০) নামে এক বাংলাদেশিকে হত্যার ঘটনায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে নিউ ইয়র্কের একটি আদালত।

২০১৬ সালের ২ সেপ্টেম্বর নাজমা নিহত হওয়ার কয়েকদিন পরই গ্রেফতার হয়েছিলেন দণ্ডপ্রাপ্ত ইয়োনতান গ্যালভেজ-মেরিন। ইয়োনতানকে ২৫ বছর কারাগারে থাকতে হবে।
১১ ডিসেম্বর কুইন্স সুপ্রিম কোর্টের জজ মাইকেল বি এলোইস এ রায় দেন বলে জানিয়েছেন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি রিচার্ড এ ব্রাউন।

১৯৭২ সালে শরীয়তপুর সরকারি কলেজের প্রভাষক শামসুল আলম খানের সঙ্গে বিয়ে হয় নামজা খানমের। এই দম্পতির দুই ছেলে ও এক মেয়ে। বড় ছেলে নাজমুল আলম খান লিটু ও মেয়ে তৃণা খানম ঢাকায় থাকেন। ছোট ছেলে শুভকে নিয়ে ২০০৮ সাল থেকে আমেরিকায় বাস করছিলেন নাজমা ও তার স্বামী।- জাগো নিউজ

Facebook Comments Box

Posted ৪:৩৩ পিএম | শুক্রবার, ১৪ ডিসেম্বর ২০১৮

The Daily Sarod |