শিরোনাম
গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩ ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েছে পূজামণ্ডপ, প্রশাসনের নানা প্রস্তুতি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  

বড়াইল ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

নবীনগর উপজেলা প্রতিনিধি   প্রিন্ট
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫   সর্বশেষ আপডেট : 2:14 pm

বড়াইল ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার(১০ এপ্রিল) বিকেলে বড়াইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে রাধানগর হাইস্কুল মাঠে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কাজী নাজমুল হোসেন তাপস ।

বড়াইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহপরান মোল্লার সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সভাপতি রাসেল হায়দারের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নবীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম,বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন নবীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক-(১)এড:আনিছুর রহমান মঞ্জু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবীনগর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম,নবীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক এমদাদুল বারী,নবীনগর পৌর যুব দলের আহ্বায়ক আলী আজম,কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সফিকুল ইসলাম মোল্লা,বীরগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ফালু।স্বাগত বক্তব্য রাখেন জেলা ছাত্র দলের সাবেক সহ-সাংগঠনিক সালাউদ্দিন সুমন।

এছাড়া আরো বক্তব্য রাখেন ডিপ্লোমা কৃষিবিদ  ইন্সটিটিউটিশন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মনিরুল হক মীর,সাবেক ছাত্রদল নেতা আশরাফ হোসেন রুবেল,নবীনগর উপজেলা ছাত্রদলের সভাপতি আপেল মাহমুদ, বিএনপি নেতা সামসুল হক মোল্লা,আলামিন সর্দার,আক্তার বেপারী, সুদন বেপারী, সফর আলী মেম্বার,মিলন সরকার,আশিকুর রহমান বাদল,সবুজ জুয়েলার্স প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে নাজমুল হোসেন তাপস বলেন,বড়াইল ইউনিয়নের ইতিহাস শুধু জাতীয়তাবাদী দলের সাথেই নয়, আমার পরিবারের সাথেও রয়েছে।আমার বাবা কাজী আনোয়ার হোসেন নবীনগরের মাটি ও মানুষের নেতা ছিলেন।আমিও আমার বাবার মতে নবীনগরের মানুষের পাশে থেকে আপনাদের সেবা করতে চাই।বিগত দিনের নির্বাচন ছিলো এক তরফা নির্বাচন।বিএনপি করার কারনে আমার প্রার্থীতা বাতিল করা হয়েছিলো।পরে আইনী লড়াইয়ে ফিরে পেয়েছি।আগামী দিনে  প্রতিহিংসার রাজনীতি নবীনগরে হতে দিবোনা।

আমি আপনাদের সহযোগীতা নিয়ে এগিয়ে যেতে চাই। এসময় তিনি আরো বলেন, জাতীয়তাবাদী দলের দীর্ঘ দিনের আন্দোলন ও ছাত্র জনতার আন্দোলনের ফলেই স্বৈরাচারী হাসিনার পতন হয়েছে।এই আন্দোলনে একক কারো কোন কৃতিত্ব নেই।আমরা দীর্ঘ ১৪ বছর ধরে আন্দোলন করে আসছি।আগামী দিনে আমরা একটি অবাধ সুষ্ঠু  নিরপেক্ষ নির্বাচন আশা করছি।

Facebook Comments Box

Posted ১:৫৪ পিএম | শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫

The Daily Sarod |