শিরোনাম
রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬   সর্বশেষ আপডেট : 7:56 pm

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা

ইলিশসহ সামুদ্রিক মাছের বংশবিস্তার এবং সংরক্ষণের লক্ষ্যে বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় মাছ ধরার ক্ষেত্রে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে৷
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, মঙ্গলবার মধ্যরাত অর্থাৎ ১৫ এপ্রিল শুরু হওয়া এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে আগামী ১১ জুন পর্যন্ত। মৎস্য বিভাগ এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপকূলীয় এলাকাগুলোতে প্রচারণা অব্যাহত রেখেছে৷
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, ভোলায় সমুদ্রগামী পাঁচ হাজারেরও বেশি মাছ ধরার ট্রলার রয়েছে৷ এই নিষেধাজ্ঞার আওতায় জেলেরা কোনোভাবেই সাগরে মাছ ধরতে যেতে পারবেন না৷
তিনি আরো জানান, ভোলায় এক লাখ ৭০ হাজার জেলের মধ্যে ৬৩ হাজার ৯৫৪ জন জেলের জন্য ভিজিএফের চাল বরাদ্দ এসেছে৷ তারা প্রত্যেকে এই সময়ে ৭৭ কেজি করে চাল পাবেন৷
বরিশাল বিভাগীয় ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সভাপতি ইসরাইল পণ্ডিত জানান, নিষেধাজ্ঞার মধ্যে থাকছেন ভোলার প্রায় এক-তৃতীয়াংশ জেলে৷ এই জেলেদের জীবিকা নির্বাহের জন্য অন্তত ১০০ কেজি চাল ও নগদ অর্থ বিতরণ করা প্রয়োজন৷
জেলেরা জানান, নিষেধাজ্ঞার সময়ে তারা পুরোপুরি কর্মহীন হয়ে পড়লেও ঋণের বোঝা তাদের পিছু ছাড়ে না৷ স্থানীয় জেলেদের দাবি, নিষেধাজ্ঞার শুরুতেই যেন সরকারি খাদ্য সহায়তা (ভিজিএফ) দেওয়া হয়৷ পাশাপাশি এই সময়ে এনজিওর ঋণের কিস্তি স্থগিত রাখতে তারা সরকারের হস্তক্ষেপ চেয়েছেন৷

সূত্র: ডয়চে ভেলে

Facebook Comments Box

Posted ৭:৫৬ পিএম | বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

The Daily Sarod |