শিরোনাম
মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচারণা শুরু

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বুধবার, ১২ ডিসেম্বর ২০১৮   সর্বশেষ আপডেট : 3:39 pm

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচারণা শুরু

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা ও মোনাজাতের মধ্য দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১২ ডিসেম্বর) দুপুর দুইটার দিকে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন শেখ হাসিনা।

তার ছোট বোন শেখ রেহানাসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন। পরে ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন তারা। বিকেলে নিজ নির্বাচনী এলাকা কোটালীপাড়ার শেখ লুৎফর রহমান সরকারি ডিগ্রি কলেজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন শেখ হাসিনা। তার এই নির্বাচনী সফরে কোটালীপাড়ায় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

জনসভায় গোপালগঞ্জের ১৬টি ইউনিয়ন ও পৌরসভা থেকে লক্ষাধিক লোকসমাগম হবে বলে জানান স্থানীয় আওয়ামী লীগ নেতারা। এর আগে সকাল সাড়ে আটটায় গণভবন থেকে সড়কপথে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন শেখ হাসিনা।

যাত্রাপথে বিভিন্ন স্থানে রাস্তার দুপাশে জমায়েত হয়ে আওয়ামী লীগ সভাপতিকে শুভেচ্ছা জানান দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ। আগামীকাল বৃহস্পতিবার ফিরতি পথে ফরিদপুরের ভাঙ্গা মোড়, ফরিদপুর মোড়, রাজবাড়ী, পাটুরিয়া, মানিকগঞ্জ, ধামরাই, সাভারসহ ১০টি নির্বাচনী এলাকায় প্রচারণায় অংশ নেবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

Facebook Comments Box

Posted ৩:৩৯ পিএম | বুধবার, ১২ ডিসেম্বর ২০১৮

The Daily Sarod |