শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

বঙ্গবন্ধুর শতবর্ষ পালনে ঢাকায় আসছেন মমতা

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 3:37 am

বঙ্গবন্ধুর শতবর্ষ পালনে ঢাকায় আসছেন মমতা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা আসছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

তার কাছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এরই মধ্যে আমন্ত্রণপত্র পৌঁছেছে তার কাছে। আগামী ১৭ মার্চ ঢাকায় শুরু হতে যাওয়া বর্ষব্যাপী ওই উৎসবে অংশ নিতে নিজেও যে খুব আগ্রহী তা শুক্রবার কলকাতায় জানিয়েছেন স্বয়ং মমতা।

পশ্চিমবঙ্গ বিধানসভা ভবনে মমতা ব্যানার্জি বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে যাওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছি, প্রটোকল মেনে বিদেশমন্ত্রককে (পররাষ্ট্র মন্ত্রণালয়) যাওয়ার জন্য প্রস্তাব পাঠাচ্ছি। যেহেতু দুই দেশের সম্পর্কের বিষয় তাই বিদেশমন্ত্রকের অনুমতি প্রয়োজন।’

সূত্র মতে, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে বিদেশ যেতে হলে কেন্দ্রীয় সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি প্রয়োজন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পেলেই মমতা ১৬ মার্চ ঢাকায় আসছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের সঙ্গে নিজের দীর্ঘদিনের গভীর ব্যক্তিগত সম্পর্কের কথাও উল্লেখ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। মমতা ব্যানার্জি বলেন, ‘ওদের সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো। সব সময় আমরা সেটা বজায় রাখি।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীও ওই অনুষ্ঠানে যাচ্ছেন বলে মুখ্যমন্ত্রীর কাছে খবর এসেছে। গান্ধী পরিবারের সঙ্গেও শেখ মুজিবুর রহমানের পরিবারের সম্পর্কের কথাও উল্লেখ করেন মমতা।

তিনি বলেন, ‘বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। দুই পরিবারের গভীর সম্পর্ক সেই মুক্তিযুদ্ধের সময় থেকেই।’

এর আগে ২০১৫ সালে শেষবার মমতা ঢাকায় এসেছিলেন। তখন কলকাতা থেকে ঢাকা বিশেষ বাস সার্ভিস ও ট্রেন চালুর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির সঙ্গে ঢাকায় ছিলেন মমতাও। শেষ চার বছরে আর না গেলেও এবার যে তিনি যেতে পারেন তার ইঙ্গিত দিয়েছেন শুক্রবার। দু’মাস আগে বঙ্গবন্ধুকন্যা যখন ইডেন গার্ডেনে বাংলাদেশ-ভারত ম্যাচে এসেছিলেন তখনও মমতাকে ঢাকা আসতে আমন্ত্রণ জানিয়েছিলেন।

১৭ মার্চ ঢাকায় অনুষ্ঠানের সূচনা হলেও বিশ্বজুড়ে বিভিন্ন শহরে এক বছর ধরে বঙ্গবন্ধুকে স্মরণ ও শ্রদ্ধা জানানো চলবে। বাংলাদেশ দূতাবাসের আয়োজনে কলকাতা, নয়াদিল্লি, আগরতলা, শিলিগুড়ি, গৌহাটি ও শিলংয়েও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে একগুচ্ছ বর্ণময় কর্মসূচি নিয়েছে শেখ হাসিনা সরকার।

ঢাকায় মুজিববর্ষের অনুষ্ঠানে এছাড়া ভারত থেকে সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলী, পশ্চিমবঙ্গের কয়েকজন কবি-সাহিত্যিক ও বিশিষ্ট ব্যক্তি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box

Posted ৩:৩৭ এএম | শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২০

The Daily Sarod |