সৌদি আরব প্রতিনিধি
প্রিন্ট
মঙ্গলবার, ০৮ ডিসেম্বর ২০২০
সর্বশেষ আপডেট : 8:38 pm
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সভা করেছে সৌদি আরবের মক্কা আওয়ামী ফাউন্ডেশন।
তাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মক্কা আওয়ামী ফাউন্ডেশন সভাপতি বেলাল পাটুয়ারী ।
এতে প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক কাসেদুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সহ-সভাপতি শমসের আলম, আবদুল হক, সোহেল আহমদ, মক্কা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ লতিফ, মক্কা পেশাজীবি লীগের সভাপতি হোছাইন খান, বঙ্গবন্ধু ক্লাবের সভাপতি রিয়াজ আকবর চৌধুরী, কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি আমানুল্লাহ , মিজানুর রহমান।
বক্তব্য রাখেন শফিক আহমদ, শাহজাহান সোলায়মান, মো নাছির, নুরুল্লাহ, হাসান আমিন, শাহ আলম, ফোরকান, মিজানুর রহমান, মো. বেলাল, আনোয়ারুল হক, শফিউল আলম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু ভাস্কর্য নিয়ে ধৃষ্টতা দেখালে প্রবাস থেকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। বঙ্গবন্ধু ভাস্কর্য নিয়ে মনগড়া ব্যাখা মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের সংস্কৃতির প্রতি চ্যালেঞ্জ। সাম্প্রদায়িকতার কথার বীজ এদেশে ছড়িয়ে দিতে চাই তারা দেশদ্রোহী বলে বিবেচিত হবে। জাতি আজ লজ্জিত, বিবেক আজ জাগ্রত ও হৃদয় আজ ক্ষতবিক্ষত। যে কোন মূল্যে জাতির জনককে রাখতে হবে অক্ষত ।
Posted ৮:৩৮ পিএম | মঙ্গলবার, ০৮ ডিসেম্বর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya