ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯
সর্বশেষ আপডেট : 6:55 pm
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ঢাকায় আসছেন বিশ্ব ফুটবলের জীবন্ত কিংবদন্তি আর্জেটাইন ডিয়েগো ম্যারাডোনা। মঙ্গলবার ম্যারাডোনার ঢাকায় আসার খবর নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে ২০২০ সালকে মুজিববর্ষ হিসেবে ঘোষণা করেছে সরকার। এ উপলক্ষে ক্রীড়াঙ্গনে থাকছে নানা আয়োজন।
ক্রীড়া মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন ক্রীড়া ফেডারেশনগুলো ঘরোয়া ও আন্তর্জাতিক নানা আসর আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। বাফুফেও এর বাইরে নয়। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর উৎসব রাঙাতেই ম্যারাডোনাকে ঢাকায় আনার সিদ্ধান্ত তাদের।
তবে আর্জেন্টিনাকে ১৯৮৬ বিশ্বকাপ এনে দেওয়া ম্যারাডোনার ঢাকায় আসার দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘ম্যারাডোনার ঢাকার আসার বিষয়টি নিশ্চিত। তার এজেন্টের সঙ্গে কথা চলছে। সময়সূচি চূড়ান্ত করা হবে পরে। ’
Posted ৬:৫৫ পিএম | মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya