শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

ফের দাবানল অস্ট্রেলিয়ায়, জারি করা হয়েছে জরুরি অবস্থা

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 1:28 pm

ফের দাবানল অস্ট্রেলিয়ায়, জারি করা হয়েছে জরুরি অবস্থা

ফের ভয়াবহ দাবানল দেখা দিয়েছে অস্ট্রেলিয়ায়। রাজধানী ক্যানবেরার দক্ষিণাঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ায় জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ।

বিবিসি জানিয়েছে, গত দুই দশকে দাবানল সবচেয়ে বেশি ভয়াবহ রূপ ধারণ করেছে বলে রাজধানী কর্তৃপক্ষ (এসিটি) জানিয়েছে। ক্যানবেরার পশ্চিমাঞ্চলে দাবানলের আগুন ছড়িয়ে পড়েছে।

ইতিমধ্যে সাড়ে ১৮ হাজারেরও বেশি হেক্টর জমি পুড়ে গেছে।
রাজধানীর উপশহরের বাসিন্দাদের যে কোনো মুহূর্তে সরিয়ে নেয়া হতে পারে। এর জন্য তাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে।

শুক্রবার এসিটি’র চিফ মিনিস্টার অ্যান্ড্রু বার বলেন, ২০০৩ সালের পর সবচেয়ে ভয়াবহ আগুনের মুখোমুখি হয়েছে রাজধানী অঞ্চল। দাবানলের হুমকি মোকাবিলারই এই মুহূর্তে রাজধানী কর্তৃপক্ষের সর্বোচ্চ অগ্রাধিকার।

Facebook Comments Box

Posted ১:২৮ পিএম | শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২০

The Daily Sarod |