অনলাইন ডেস্ক
প্রিন্ট
রবিবার, ০৫ জুলাই ২০২৬
সর্বশেষ আপডেট : 10:48 am
জনপ্রিয় ফুটবল ভিত্তিক গণমাধ্যম ‘গোল ডটকম’-এর সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে ২০২৬ বিশ্বকাপের সবচেয়ে দামি টিকিটের তুলনামূলক চিত্র। ফিফার নির্ধারিত মূল্যের চেয়েও কয়েক গুণ বেশি দামে টিকিট বিক্রি হচ্ছে সেকেন্ডারি বা পুনর্বিক্রয় বাজারগুলোতে। বিশেষ করে ফাইনাল ম্যাচ এবং স্বাগতিক দেশগুলোর ম্যাচের টিকিট পেতে ফুটবলপ্রেমীদের পকেট থেকে গুনতে হচ্ছে বিপুল পরিমাণ অর্থ।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে টিকিটের মূল্য
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠেয় বিশ্বকাপের ফাইনাল ম্যাচের একটি টিকিটের জন্য পুনঃবিক্রয় বাজারে খরচ করতে হচ্ছে ৫ হাজর ৯০০ ডলার থেকে শুরু করে ৩৮ হাজার ডলার (প্রায় সাড় ৪৪ লাখ টাকা) পর্যন্ত। মাঠের একদম কাছের প্রিমিয়াম বা ফ্রন্ট ক্যাটাগরির টিকিটগুলোর দাম ডাইনামিক প্রাইসিংয়ের কারণে ফিফা অফিশিয়ালিই সর্বোচ্চ ৩২,৯৭০ ডলার পর্যন্ত নির্ধারণ করেছে।
সেমিফাইনাল ডালাস এবং আটলান্টায় অনুষ্ঠেয় সেমিফাইনাল ম্যাচগুলোর টিকিটের বর্তমান বাজারমূল্য ১,৫০০ থেকে ৯,৫০০ ডলার।
Posted ১০:৪৮ এএম | রবিবার, ০৫ জুলাই ২০২৬
dainiksarod | Pijush Kanti Acharya