শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

ফিরে গেলে প্রতি রোহিঙ্গাকে ৫ লাখ টাকা দেবে চীন!

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বুধবার, ০৬ মার্চ ২০১৯   সর্বশেষ আপডেট : 9:33 pm

ফিরে গেলে প্রতি রোহিঙ্গাকে ৫ লাখ টাকা দেবে চীন!

চীন সরকার মিয়ানমার থেকে বলপূর্বক বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের রাখাইনে ফিরে গেলে জনপ্রতি ৬ হাজার ডলার (ডলারের হিসেবে বাংলায় ৫লক্ষ টাকা) দেবে। সম্প্রতি দেশটির প্রতিনিধি দল রোহিঙ্গা মুসলমানদের দেখতে এসে এ প্রস্তাব দেয় বলে বাংলাদেশ কর্তৃপক্ষ ও শরণার্থী কর্মকর্তারা মঙ্গলবার এ তথ্য জানান। খবর ব্যানার নিউজ অব ইন্দোনেশিয়া

চীনের এশিয়াবিষয়ক বিশেষ প্রতিনিধি সান গুইজিয়াং রোববার কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা শিবিরে ১৫ পুরুষ ও ১৪ নারীর সঙ্গে দেখা করেন। শান্তি ও মানবাধিকারের পক্ষে আরাকান রোহিঙ্গা সমাজ নামে একটি বেসরকারি সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ উল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি ব্যানার নিউজকে বলেন, ওই প্রতিনিধি তাদের (রোহিঙ্গাদের) কাছে জানতে চান যদি পাঁচ বা ছয় হাজার ডলার জনপ্রতি দেওয়া হয় তাহলে তারা রাখাইনে ফিরে যেতে রাজি কি না।

তবে রোহিঙ্গারা নাগরিকত্ব এবং পরিচয়পত্র ছাড়া ফিরে যেতে অস্বীকৃতি জানায়।

চীনা প্রতিনিধির সঙ্গে রোহিঙ্গাদের বৈঠকে উপস্থিত এক বাংলাদেশি ব্যানার নিউজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, চীন সরকার তাদের প্রত্যেককে ছয় হাজার ডলার করে দিতে চেয়েছে যেন তারা ফিরে গিয়ে নিজেদের বাড়িঘর নির্মাণ করতে পারে।

তবে এ বিষয়ে চীনা কর্তৃপক্ষের কাছে মেইল করেও কোনো জবাব পায়নি বলে জানায় ব্যানার নিউজ।

বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ-পূর্ব এশিয়াবিষয়ক কর্মকর্তা দেলোয়ার হোসেন এ বিষয়ে বলেন, তাদের পক্ষ থেকে এ বৈঠকের আয়োজন করা হয়েছিল।

সূত্র: দেশরূপান্তর

Facebook Comments Box

Posted ৯:৩৩ পিএম | বুধবার, ০৬ মার্চ ২০১৯

The Daily Sarod |