শিরোনাম
রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩

ফিফা বিশ্বকাপ উদ্বোধনীতে পারফর্ম করবেন বাংলাদেশি সঞ্জয়

খেলাধুলা ডেস্ক   প্রিন্ট
রবিবার, ১০ মে ২০২৬   সর্বশেষ আপডেট : 10:38 am

ফিফা বিশ্বকাপ উদ্বোধনীতে পারফর্ম করবেন বাংলাদেশি সঞ্জয়

আগামী ১২ জুন থেকে শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ। সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের দৃষ্টি এখন এই টুর্নামেন্টকে ঘিরে। এবারের বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা—এই তিন দেশে অনুষ্ঠিত হবে। তাই তিন দেশেই আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সেই আয়োজনে পারফর্ম করবেন হলিউড ও বলিউডের জনপ্রিয় তারকারা।
১২ জুন লস অ্যাঞ্জেলেসের পার্শ্ববর্তী সোফাই স্টেডিয়ামে প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে যুক্তরাষ্ট্র। সেখানে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন মার্কিন পপ তারকা কেটি পেরি, ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা। তাদের সঙ্গে এদিন মঞ্চে পারফর্ম করবেন বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয়।
খবরটি নিশ্চিত করে গণমাধ্যমকে সঞ্জয় বলেন, ‘জীবনে এমন মুহূর্তের স্বপ্ন দেখা থেকে আজ সেই মঞ্চের অংশ হওয়া—অবিশ্বাস্য অনুভূতি। একজন অভিবাসী সন্তান হিসেবে নিজের ঘরের স্টুডিও থেকে বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে পৌঁছানো সত্যিই বিশেষ কিছু।’
সঞ্জয় আরও বলেন, ‘এটা শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়। এটি সেই সব তরুণের প্রতিনিধিত্ব করে, যারা দুই ভিন্ন সংস্কৃতির ভেতর বড় হয়েছে এবং বিশ্বাস করেছে যে তাদের কণ্ঠস্বর অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারে।’

Facebook Comments Box

Posted ১০:৩৮ এএম | রবিবার, ১০ মে ২০২৬

The Daily Sarod |