শিরোনাম
মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন

ফাইজারের বিরুদ্ধে মামলা করবে মর্ডানা

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২   সর্বশেষ আপডেট : 9:22 pm

ফাইজারের বিরুদ্ধে মামলা করবে মর্ডানা

ফাইজার ও জার্মান অংশীদার বায়োনটেকের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে আরেক ঔষধ কোম্পানি মর্ডানা। করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে মেধাস্বত্ব অধিকার লঙ্ঘন করায় কোম্পানি দুইটির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে তারা। শুক্রবার (২৬ আগস্ট) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মার্কিন ওষুধ কোম্পানি মডার্না জানিয়েছে, করোনা মহামারির বেশ কয়েক বছর আগে তৈরি করা এমআরএনএ প্রযুক্তিটি ফাইজার ও বায়োনটেক নকল করেছে। তাই বিপুল অঙ্কের ক্ষতিপূরণ চেয়ে তাদের বিরুদ্ধে জার্মানিতে ও যুক্তরাষ্ট্রে মামলা করা হচ্ছে।

এক বিবৃতিতে মডার্না জানিয়েছে, ফাইজার ও বায়োনটেক দুই ধরনের বুদ্ধিবৃত্তিক সম্পত্তি নকল করেছে। যার মধ্যে একটি এমআরএনএ কাঠামোর সঙ্গে জড়িত। মডার্না বলছে, তাদের বিজ্ঞানীরা ২০১০ সালে প্রযুক্তিটির বিকাশ শুরু করে ও ২০১৫ সালে মানব পরীক্ষায় জন্য প্রস্তুত করা হয়।

মডার্নার প্রধান নির্বাহী স্টিফেন ব্যানসেল গণমাধ্যমে বলেন, করোনা মহামারির আগে যে প্রযুক্তিটি আমরা তৈরি করেছি সেটি রক্ষায় মামলা করছি। তাছাড়া এটি তৈরিতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনোয়োগ করা হয়েছে বলেও জানান তিনি।

Facebook Comments Box

Posted ৯:২২ পিএম | শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২

The Daily Sarod |