প্রায় সাড়ে ১৪ লাখ কৃষকের সুদসহ ঋণ পরিশোধ করেছে সরকার

অনলাইন ডেস্ক   প্রিন্ট
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : 8:47 pm

প্রায় সাড়ে ১৪ লাখ কৃষকের সুদসহ ঋণ পরিশোধ করেছে সরকার

বিএনপি সরকার ক্ষমতায় আসার পর গত জুলাই পর্যন্ত সারা দেশে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ গ্রহণকারী ১৪ লাখ ৩৪ হাজার ৪৮২ জন কৃষকের ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। আজ রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে চুয়াডাঙ্গা-২ আসনের সদস্য মো. রুহুল আমিনের এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মন্ত্রী বলেন, কৃষকের ঋণ সুদসহ মওকুফ করে তাদের কাছে ব্যাংকের প্রাপ্য ১ হাজার ৩৫২ কোটি ৭৪ লাখ টাকা সরকার পরিশোধ করেছে। এ ঋণ মওকুফ কর্মসূচির আওতায় দেশের সব উপজেলার কৃষক সুবিধা পেয়েছেন।

Facebook Comments Box

Posted ৮:৪৭ পিএম | রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

The Daily Sarod |