শিরোনাম
মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন

প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা শুরু ২৯ জুলাই

সরোদ অনলাইন ডেস্ক   প্রিন্ট
সোমবার, ১৬ জুলাই ২০১৮   সর্বশেষ আপডেট : 6:31 pm

প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা শুরু ২৯ জুলাই

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০১৪’ মৌখিক পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে। আগামী ২৯ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত মৌখিক পরীক্ষা হবে বলে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) সূত্রে জানা গেছে।

ডিপিই জানায়, রাজস্ব খাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০১৪’ দীর্ঘদিন স্থগিত থাকার পর গত ২০ এপ্রিল লিখিত পরীক্ষা শুরু হয়। চারটি ধাপে সারা দেশের ৬১টি জেলায় শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ৬ লাখ ১৬ হাজার ৬৪ জন পরীক্ষায় অংশ নিয়ে ২৯ হাজার ৫৫৫ জন উত্তীর্ণ হন। নিয়োগ বিধিমালা অনুযায়ী আসন প্রতি তিনজন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। তার মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ প্রার্থী রয়েছেন। গত ৮ জুলাই সারা দেশের সব জেলার লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়।

জানা গেছে, আগামী ২৯ জুলাই থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে। দেশের ৬১ জেলার মৌখিক পরীক্ষার জন্য জেলা প্রশাসকের সমন্বয়ে ৬১টি আলাদা ‘ভাইবা কমিটি’ গঠন করা হয়েছে। আগামী ১০ আগস্টের মধ্যে মৌখিক পরীক্ষা শেষ হবে। পরবর্তী দুই মাসের মধ্যে চূড়ান্ত ফলাফল প্রকাশ করে অক্টোবরের মধ্যে নিয়োগ কার্যক্রম শেষ করা হবে। সব প্রার্থীর মোবাইলে এসএমএসের মাধ্যমে মৌখিক পরীক্ষার সময় জানিয়ে দেয়া হবে। এ সময়ের মধ্যে বাকি তিন জেলাও (পার্বত্য তিন অঞ্চল) স্থানীয়ভাবে মৌখিক পরীক্ষা ও নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে।

বিষয়টি নিশ্চিত করে ডিপিই’র মহাপরিচালক আবু হেনা মোস্তফা কামাল জাগো নিউজকে বলেন, শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে। আগামী ২৯ জুলাই থেকে শুরু হয়ে ১০ আগস্ট পর্যন্ত চলবে এ পরীক্ষা।

তিনি বলেন, মৌখিক পরীক্ষার জন্য প্রতিটি জেলা প্রশাসকের সমন্বয়ে তিন সদস্যের একটি করে কমিটি গঠন করা হয়েছে। ২০ নম্বরে মৌখিক পরীক্ষা হবে। তার মধ্যে ৫ নম্বর একাডেমিক সনদে দেয়া হবে, বাকি ১৫ নম্বর কমিটির সদস্যরা মূল্যায়ন করবেন। -জাগো নিউজ

Facebook Comments Box

Posted ৬:৩০ পিএম | সোমবার, ১৬ জুলাই ২০১৮

The Daily Sarod |