শিরোনাম
তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

প্রথম বিভাগ লীগে ব্রাহ্মণবাড়িয়া ফুটবল ইউনাইটেড একাডেমী ফাইনালে

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ২৩ নভেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 1:31 am

প্রথম বিভাগ লীগে ব্রাহ্মণবাড়িয়া ফুটবল ইউনাইটেড একাডেমী ফাইনালে

ব্রাহ্মণবাড়িয়া ফুটবল এসোসিয়েশনের আয়োজনে ও ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের সহায়তায় প্রথম বিভাগ ফুটবল লীগের ১ম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে টান টান উত্তেজনাপুর্ন প্রথম সেমিফাইনাল খেলায় অংশ গ্রহণ করেন মন্টু স্মৃতি সংঘ বনাম ব্রাহ্মণবাড়িয়া ফুটবল ইউনাইটেড একাডেমী। নির্ধারিত সময়ের মধ্যে কোন গোল না হওয়ায় ট্রাইব্রেকারের সিদ্ধান্ত গ্রহণ করেন।

ট্রাইব্রেকারে ইউনাইটেড একাডেমী, ব্রাহ্মণবাড়িয়া ৪-২ গোলে মন্টু স্মৃতি সংঘকে পরাজিত করে ফাইনাল খেলার গৌরব অর্জন করে। খেলায় ট্রাইবেকারে ২টি গোল রক্ষা করে সেমিফাইনাল ম্যাচ জয়ের নায়ক হন গোল রক্ষক আক্তার।

এদিকে খেলা দেখতে মাঠে বিপুল দর্শকের সমাগম হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের মান্না।

ব্রাহ্মণবাড়িয়া ফুটবল ইউনাইটেড ২য় বিভাগের চ্যাম্পিয়ন হয়ে প্রথম বিভাগ টুর্নামেন্টে প্রথম তারা ফাইনালে নাম লিখিয়েছে।

খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন মোঃ আরিফ, মোঃ ফকরিয়া, মোঃ মাসুম খন্দকার ও আবু মুছা খসরু।

Facebook Comments Box

Posted ১:৩১ এএম | শনিবার, ২৩ নভেম্বর ২০১৯

The Daily Sarod |